শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার — স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন বা কোচিং — যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান এক সফটওয়্যারে
BDEducationManager (BD Education Manager) একটি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার। রেজিস্ট্রেশনের সময় প্রতিষ্ঠানের ধরন সিলেক্ট করলেই সেই ধরনের শ্রেণি, বিষয়, পরীক্ষা আর গ্রেড তৈরি হয়ে যায়। তারপর ভর্তি, বেতন, হাজিরা, রেজাল্ট আর অভিভাবকের এসএমএস — সব এক জায়গায়।
BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন
কোন প্রতিষ্ঠানে কী তৈরি থাকে
ধরন অনুযায়ী শ্রেণি আর বিষয় তৈরি হয়; যা আপনার প্রতিষ্ঠানে নেই, বাদ দিন, আর যা নেই, নিজের নামে যোগ করুন। প্রতিটি ধরনের নিজের পেজে পুরো তালিকা আছে।
স্কুল
প্লে থেকে দশম — প্রাথমিক থেকে এসএসসি পর্যন্ত, নবম-দশমে বিভাগ
হাইস্কুল
ষষ্ঠ থেকে দশম — নির্বাচনী পরীক্ষা, এডমিট কার্ড, বোর্ডের নিয়মে জিপিএ
স্কুল অ্যান্ড কলেজ
প্লে থেকে দ্বাদশ — এসএসসি আর এইচএসসি দুটোই এক অ্যাকাউন্টে
কলেজ
একাদশ-দ্বাদশ — এইচএসসির বিভাগ, দুই পত্র মিলিয়ে গ্রেড
মাদ্রাসা
ইবতেদায়ি থেকে আলিম — দাখিল-আলিমের বিভাগ আর বোর্ডের বিষয়
কিন্ডারগার্টেন ও প্রাথমিক
প্লে থেকে পঞ্চম — ছোট অফিসের সহজ হিসাব
কোচিং সেন্টার
ব্যাচ ধরে — মাসিক বেতন, মডেল টেস্ট আর মেধাতালিকা
স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার কিন্ডারগার্টেন ম্যানেজমেন্ট সফটওয়্যার কোচিং সেন্টার ম্যানেজমেন্ট সফটওয়্যার
সব প্রতিষ্ঠানে যে কাজগুলো একই
- ভর্তি — আইডি, রোল আর রসিদ সাথে সাথে; পুরনো তালিকা Excel থেকে একবারে
- মাসিক বেতন — বিল নিজে থেকে, রসিদ, বকেয়া, ছাড় আর লেট ফি
- হাজিরা — শিক্ষক হাতে নেন, বা গেটে কার্ড ছোঁয়ালে মেশিন থেকে; অনুপস্থিত হলে অভিভাবকের ফোনে এসএমএস
- পরীক্ষা ও রেজাল্ট — শিক্ষক ফোনেই নম্বর দেন; জিপিএ, পাস-ফেল আর মেধাস্থান বোর্ডের নিয়মে
- মার্কশিট, এডমিট কার্ড, আইডি কার্ড, প্রশংসাপত্র আর টিসি — প্রিন্ট বা PDF
- ক্লাস রুটিন, শিক্ষক-কর্মচারীর হাজিরা ও ছুটি, স্যালারি আর আয়-ব্যয়
- নোটিশ বোর্ড, অভিভাবকের এসএমএস, আর প্রতিটি কাজের রিপোর্ট
একটি প্রতিষ্ঠান, এক দাম
প্রতিষ্ঠানের ধরন যা-ই হোক, প্ল্যান একটাই — সব ফিচার তার ভেতরে। একাধিক ক্যাম্পাস থাকলে সব ক্যাম্পাস এক অ্যাকাউন্টে, কোন শাখা কোথায় আপনি ঠিক করেন। বাংলা বা ইংরেজিতে চলে, কম্পিউটারে আর মোবাইলের ব্রাউজারে।
প্রশ্নোত্তর
শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার কী?
একটি শিক্ষা প্রতিষ্ঠানের অফিসের কাজ — ভর্তি, বেতন, হাজিরা, পরীক্ষা, রেজাল্ট, কাগজপত্র আর অভিভাবকের সাথে যোগাযোগ — খাতা আর Excel-এর বদলে এক সফটওয়্যারে চালানোর ব্যবস্থা। একে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, স্কুল ইআরপি বা EIMS-ও বলা হয়।
BDEducationManager আর BD Education Manager কি একই?
হ্যাঁ, একই সফটওয়্যার — নামটা দুইভাবে লেখা হয়। ওয়েবসাইট bdeducationmanager.com।
আমাদের প্রতিষ্ঠান কোনো তালিকায় পড়ে না — চলবে?
চলবে। যেকোনো ধরন দিয়ে শুরু করে শ্রেণি, শাখা, বিষয়, পরীক্ষা আর গ্রেড নিজের মতো সাজিয়ে নিন; ভর্তি, বেতন, হাজিরা আর এসএমএস একইভাবে চলে।
খরচ কত?
২০০ জন বা তার কম শিক্ষার্থী হলে মাসে ৳৫০০; ৫০০ জন শিক্ষার্থী পর্যন্ত মাসে ৳১,০০০; এর বেশি হলে প্রতি শিক্ষার্থী মাসে ৳১ করে বেশি, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে — রেজিস্ট্রেশনের মাসে ১০ দিনের বেশি বাকি থাকলে পুরো মাসের, না হলে শুধু ৳৫০০।
আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন
কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।