মূল অংশে যান
English

গাইড · এসএমএস

অভিভাবকের এসএমএসের নমুনা

ছোট, পরিষ্কার আর শেষে প্রতিষ্ঠানের নাম — অভিভাবকের এসএমএস এমনই হওয়া ভালো। নিচের নমুনাগুলো কপি করে নিজের মতো বদলে নিন; বন্ধনীর জায়গায় প্রত্যেকের নিজের তথ্য বসবে।

বোর্ডের নিয়ম মিলিয়ে দেখা হয়েছে

এই গাইডটি লিখেছে BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সফটওয়্যারটি দেখুন

কত অক্ষরে এক এসএমএস

  • ইংরেজি বা বাংলিশে ১৬০ অক্ষরে ১টি; বড় হলে প্রতি ১৫৩ অক্ষরে ১টি
  • বাংলায় ৭০ অক্ষরে ১টি; বড় হলে প্রতি ৬৭ অক্ষরে ১টি
  • একটিও বাংলা অক্ষর বা ইমোজি থাকলে পুরোটা বাংলার হিসাবে

তাই একই কথা বাংলিশে লিখলে প্রায় আড়াই গুণ কম এসএমএস লাগে। BDEducationManager-এ প্রতিটি এসএমএস ৳০.৪২।

অনুপস্থিতি আর লেট

নমুনা
  • Priyo obhibhabok, apnar sontan [Nam] (Roll [Roll]) aj school-e asheni. Karon janate jogajog korun. -[School]
  • Priyo obhibhabok, [Nam] aj [Somoy]-e school-e esheche (late). -[School]
  • প্রিয় অভিভাবক, [নাম] আজ স্কুলে আসেনি। -[স্কুল]

বকেয়া আর জমা

নমুনা
  • Priyo obhibhabok, [Nam]-er [Mas] porjonto beton [Bokeya] Tk baki. Doya kore [Tarikh]-er moddhe jama din. -[School]
  • Priyo obhibhabok, [Nam]-er [Mas] maser beton [Taka] Tk jama hoyeche. Rosid [Rosid]. Dhonnobad. -[School]

রেজাল্ট, ছুটি আর পরীক্ষা

নমুনা
  • [Nam] [Porikkha]-y GPA [GPA] peyeche, class-e [Sthan]. -[School]
  • Agamikal [Tarikh] school bondho thakbe. [Karon]. -[School]
  • [Tarikh] theke [Porikkha] shuru. Admit card niye ashbe. -[School]

ভালো এসএমএসের নিয়ম

  • শুরুতে কাকে, শেষে কে পাঠাল — প্রতিষ্ঠানের ছোট নাম
  • একটি এসএমএসে একটি কথা
  • তারিখ আর টাকার অঙ্ক পরিষ্কার
  • ইমোজি নয় — একটিতেই পুরোটা বাংলার হিসাবে চলে যায়
  • শুধু নিজের শিক্ষার্থীর অভিভাবককে, প্রতিষ্ঠানের কাজের খবর

সফটওয়্যারে এসএমএস

BDEducationManager-এ প্রত্যেকের এসএমএসে তার নাম, রোল, বকেয়া নিজে বসে; বারবার লাগে এমন মেসেজ টেমপ্লেটে সেভ থাকে; আর পাঠানোর আগেই মোট এসএমএস আর খরচ দেখায়। অনুপস্থিতির এসএমএস নিজে থেকে যায় না — আপনি তালিকা দেখে পাঠান।

স্কুলের এসএমএস সার্ভিস স্কুলের হাজিরা সফটওয়্যার

প্রশ্নোত্তর

বাংলায় পাঠালে কি অভিভাবক পড়তে পারবেন?

প্রায় সব নতুন ফোনে পারেন; খুব পুরনো ফোনে বাংলা ভেঙে যেতে পারে। তাই অনেক প্রতিষ্ঠান বাংলিশে পাঠায় — খরচও কম।

এসএমএস না গেলে টাকা কাটে?

BDEducationManager-এ না গেলে টাকা ফেরত আসে।

আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন

কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।