স্কুলের হাজিরা সফটওয়্যার — কে এল, কে লেট, কে আগে গেল — এক পাতায়
আজ আর গতকালের হাজিরা এক পাতায়: সব শিক্ষার্থী, কে উপস্থিত, কে লেট, কে অনুপস্থিত। হাতে নিতে লাগে এক ক্লিক — পুরো শাখা উপস্থিত, তারপর যারা আসেনি তাদের বাদ দিন। মেশিন থাকলে গেটে কার্ড ছোঁয়ালেই হাজিরা।
BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন
রোজকার হাজিরা
এক ক্লিকে পুরো শাখা
শাখা সিলেক্ট করুন, “সবাই উপস্থিত” চাপুন, যারা আসেনি তাদের বাদ দিন, সেভ। আজ আর গতকালের হাজিরা বদলানো যায়।
অনুপস্থিত লিখতে হয় না
যে আসেনি, সে-ই অনুপস্থিত — আলাদা করে লিখতে হয় না। তাই হাজিরা নিতে সময় কম লাগে।
লেট আর আগে বের
উপস্থিত, লেট বা অনুপস্থিত; সাথে “আগে বের হয়েছে”। ওপরে এক নজরে — মোট কতজন কোনটায়।
খোঁজা আর ফিল্টার
শ্রেণি, শাখা আর স্ট্যাটাস ধরে; নাম বা রোল লিখে।
কে নিতে পারবেন
হাজিরা নেওয়ার আলাদা পারমিশন আছে — অফিস, প্রশাসন, বা যাঁকে আপনি দেন। শিক্ষকেরা তালিকা দেখতে পান।
মোবাইলেও
পুরোটা মোবাইলের ব্রাউজারেই চলে — কিছু ইনস্টল করতে হয় না।
হিস্ট্রি আর অভিভাবককে এসএমএস
তালিকায় শিক্ষার্থীর নামে ক্লিক করলেই তার হাজিরার হিস্ট্রি। আর যারা আসেনি, তাদের অভিভাবককে এসএমএস — আপনি পাঠালে।
- এ মাস আর গত মাস দিন ধরে; আগের মাসগুলোর যোগফল; বছর ধরে মোট আর উপস্থিতির হার
- ছুটির দিন নিজেই বাদ পড়ে — যেদিন শাখার কারও হাজিরা নেই, সেদিন কাউকে অনুপস্থিত ধরা হয় না
- এসএমএসের তালিকা: আজ অনুপস্থিত, টানা ২ দিন, টানা ৩ দিন, আজ লেট, আজ আগে বের
- প্রতিটি তালিকার তৈরি মেসেজ আছে; নিজের টেমপ্লেট বা নিজের লেখাও চলে
- নিজে থেকে কোনো এসএমএস যায় না — কাকে যাবে টিক দিয়ে, খরচ দেখে, তারপর পাঠান
মেশিন থেকে হাজিরা — নতুন
শিক্ষার্থী গেটে এসে মেশিনে কার্ড ছোঁয়ায়; মেশিন নিজেই সময়সহ সফটওয়্যারে পাঠায় — ইন্টারনেট না থাকলে জমিয়ে রেখে পরে। এটি নতুন চালু হয়েছে: প্রথম মেশিন বসানোর দিন আমরা সাথে থেকে মিলিয়ে দিই। শিক্ষক-কর্মচারীর আঙুলের ছাপে হাজিরা এখনো আসেনি, আসছে।
কার্ড সেটআপ
কার্ড নম্বর লিখুন বা USB কার্ড রিডারে ছোঁয়ান, শিক্ষার্থী খুঁজে সিলেক্ট করুন, সেভ। এক শাখার সবার কার্ড একসাথেও বসানো যায়।
টেস্ট মোড
প্রথমবার মেশিনে টেস্ট মোড চালু করে কার্ড পাঞ্চ করুন — কার নাম আসে দেখুন। টেস্টের পাঞ্চ হাজিরায় ধরা হয় না।
শ্রেণি ধরে সময়
ক্লাস শুরু, কত মিনিট পর লেট আর ছুটির সময় — প্রতিটি শ্রেণির আলাদা হতে পারে। লেট আর “আগে বের” নিজেই হিসাব হয়।
টিফিনে বের হয়ে ফেরা
টিফিনে বের হয়ে ফিরে এলে সেটা “আগে বের” নয়। সময়মতো না ফিরলে তখন “আগে বের হয়েছে”।
একাধিক গেট
ঢোকার গেটে এক মেশিন, বের হওয়ার গেটে আরেকটা — বা এক মেশিনে দুটোই। সব মেশিনের হাজিরা এক জায়গায় মেলে।
মেশিনের অর্ডার
সফটওয়্যার বা এই ওয়েবসাইট থেকে অর্ডারের অনুরোধ পাঠান; আমরা ফোন করে দাম, ডেলিভারি আর বসানোর কথা জানাই।
প্রশ্নোত্তর
মেশিন ছাড়া হাজিরা নেওয়া যায়?
যায়। হাতে হাজিরা নিতে কোনো মেশিন লাগে না — মোবাইল বা কম্পিউটার থেকেই। মেশিন বসালেও হাতে ঠিক করা যায়।
হাজিরার এসএমএস কি নিজে থেকে যায়?
না। কারা অনুপস্থিত বা লেট, তালিকা তৈরি থাকে; আপনি দেখে, টিক দিয়ে পাঠান। ছুটির দিনে বা ভুল করে কারও কাছে এসএমএস যায় না।
ছুটির দিনে কি সবাই অনুপস্থিত দেখাবে?
হিস্ট্রি আর এসএমএসের তালিকায় না — যেদিন একটি শাখার কারও হাজিরা নেই, সেদিন ওই শাখার ক্লাসের দিন ধরা হয় না।
কোন মেশিন লাগে?
১,০০০ শিক্ষার্থী পর্যন্ত ZKTeco K40; এর বেশি হলে ZKTeco SenseFP M2। শিক্ষার্থীরা কার্ড ছোঁয়ায়। অর্ডার দিলে আমরা ফোন করে দাম জানাই।
শিক্ষকদের হাজিরাও নেওয়া যায়?
এখনো না। শিক্ষক-কর্মচারীর হাজিরা আঙুলের ছাপে — এটি আসছে। শিক্ষকের ছুটির হিসাব এখনই রাখা যায়।
পুরনো হাজিরা কত দিন থাকে?
দিন ধরে হাজিরা থাকে দুই মাস; তারপর প্রতিটি শিক্ষার্থীর মাসের যোগফল থেকে যায় — কত দিন ক্লাস, কত দিন উপস্থিত, লেট, অনুপস্থিত।
আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন
কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।