মূল অংশে যান
English

স্কুল অ্যাকাউন্টিং ও পে-রোল সফটওয়্যার — স্যালারি, খরচ আর আয়-ব্যয় — হিসাব পরিষ্কার

কার স্যালারি দেওয়া হলো, কার বাকি; এ মাসে বিদ্যুৎ বিল কত, ভাড়া কত; ফি থেকে আয় কত আর শেষে কত থাকল — খাতা না ঘেঁটে এক পেজে।

BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন

শিক্ষক-কর্মচারীর স্যালারি

  • প্রত্যেকের মাসিক স্যালারি তাঁর তথ্যে লেখা থাকে
  • মাস ধরে সবার স্যালারি — কার দেওয়া, কার বাকি
  • বোনাস আর কর্তন লেখা যায়
  • স্যালারি স্লিপ — অফিস কপি আর কর্মচারী কপি
  • স্যালারির আগে মাসের হাজিরা — একেকজনের এক লাইনে, লেট আর ছুটিসহ

শিক্ষক-কর্মচারী হাজিরা

খরচ আর ভাউচার

  • খাত ধরে খরচ

    বিদ্যুৎ বিল, ভাড়া, ইন্টারনেট, মেরামত — বা নিজের দেওয়া নামে খাত।

  • নম্বরসহ ভাউচার

    প্রতিটি খরচের নিজের নম্বরের ভাউচার — প্রিন্ট বা PDF।

  • কে লিখলেন, লেখা থাকে

    টাকার প্রতিটি এন্ট্রি অ্যাক্টিভিটি লগে — কে, কখন, আগে কী ছিল।

আয়-ব্যয় — চার্টে

  • সময় বেছে নিন: এ মাস, গত মাস, ৬ মাস, ১, ২ বা ৫ বছর, বা নিজের তারিখ
  • ফি থেকে আয়, স্যালারি আর অন্য খরচ — শেষে নিট
  • আয় ফির ধরন ধরে, খরচ খাত ধরে
  • ড্যাশবোর্ডে মাসে মাসে আদায় আর বকেয়া

স্কুলের বেতন আদায় সফটওয়্যার

কে কী দেখবেন

টাকার পেজগুলো দেখেন শুধু যাদের কাজ টাকা নিয়ে — অ্যাডমিন, প্রধান আর হিসাবরক্ষক; শিক্ষকেরা দেখেন না। দরকার হলে সেটিং থেকে বদলান।

প্রশ্নোত্তর

ব্যাংকে বা বিকাশে স্যালারি পাঠানো যায়?

না, টাকা পাঠানো সফটওয়্যার থেকে হয় না। যেভাবেই দিন, দেওয়া হলে এখানে লিখে রাখুন — কার দেওয়া, কার বাকি, স্লিপসহ।

আগের মাসের হিসাব পরে দেখা যায়?

যায়। যেকোনো মাস বা তারিখ বেছে নিন — স্যালারি, খরচ আর আয় সবই থেকে যায়।

খরচ কত?

৫০০ জন শিক্ষার্থী পর্যন্ত মাসে ৳১,০০০; এর বেশি হলে প্রতি শিক্ষার্থী মাসে ৳১ করে বেশি, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে — রেজিস্ট্রেশনের মাসে ১০ দিনের বেশি বাকি থাকলে পুরো মাসের, না হলে শুধু ৳৫০০।

আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন

কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।