গাইড · সার্টিফিকেট
টিসি বা ছাড়পত্রে কী থাকে
শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে আগের প্রতিষ্ঠানের ছাড়পত্র (টিসি) লাগে। এতে লেখা থাকে সে কে, কবে ভর্তি হয়েছিল, কবে গেল, আর প্রতিষ্ঠানের কাছে তার কোনো পাওনা আছে কি না।
বোর্ডের নিয়ম মিলিয়ে দেখা হয়েছে
এই গাইডটি লিখেছে BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সফটওয়্যারটি দেখুন
টিসিতে সাধারণত যা থাকে
- স্মারক বা সনদ নম্বর আর তারিখ
- শিক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম
- শিক্ষার্থীর আইডি আর জন্মতারিখ
- ভর্তির তারিখ আর ছাড়ার তারিখ
- শেষ যে শ্রেণি-শাখায় পড়েছে, রোল আর শিক্ষাবর্ষ
- ঠিকানা আর ছাড়ার কারণ
- স্বভাব-চরিত্র
- প্রতিষ্ঠানের কাছে কোনো পাওনা নেই — এই কথা
- প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর আর সিল
টিসি, প্রত্যয়নপত্র আর প্রশংসাপত্র
ছাড়পত্র (টিসি)
প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার সময় — অন্য প্রতিষ্ঠানে ভর্তির জন্য।
প্রত্যয়নপত্র
শিক্ষার্থী এখানে পড়ে বা পড়ত — এটুকু জানাতে; বৃত্তি, পাসপোর্ট বা অন্য কাজে।
প্রশংসাপত্র
পাবলিক পরীক্ষার পর — ফল আর স্বভাব-চরিত্রের কথা জানিয়ে।
রেজিস্টার রাখা কেন দরকার
- প্রতিটি সনদের নিজের নম্বর — একই নম্বর দুবার নয়
- কে কোন সনদ কবে পেল, পরে খুঁজে পাওয়া যায়
- সনদের ফি নিলে রসিদের সাথে মেলে
সফটওয়্যারে টিসি
BDEducationManager-এ শিক্ষার্থী বেছে নিলেই তথ্য বসে যায় — নিজের নম্বরসহ ছাড়পত্র, প্রত্যয়নপত্র, প্রশংসাপত্র আর মেধা সনদ। কোনটার ফি কত, আপনি ঠিক করেন; ফি নিলে রসিদ, আর সব সনদ রেজিস্টারে থাকে।
প্রশ্নোত্তর
বকেয়া থাকলে কি টিসি দেওয়া হয়?
টিসিতে লেখা থাকে “প্রতিষ্ঠানের কাছে কোনো পাওনা নেই” — তাই সাধারণত বকেয়া মিটিয়ে তবেই টিসি দেওয়া হয়। সফটওয়্যারে শিক্ষার্থীর বকেয়া পাশেই দেখা যায়।
টিসির নমুনা কি বদলানো যায়?
প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, লোগো আর প্রধানের স্বাক্ষর নিজে বসে; শিক্ষার্থী ধরে ছাড়ার কারণ আর স্বভাব-চরিত্র আপনি লেখেন।
আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন
কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।