গাইড · শুরু করা
Excel না স্কুল সফটওয়্যার — কখন কোনটা
অনেক প্রতিষ্ঠান Excel দিয়ে ভালোই চালায় — এক কম্পিউটার, এক জন দেখলে। সমস্যা শুরু হয় যখন কয়েকজন মিলে কাজ করেন, অভিভাবককে খবর দিতে হয়, আর রেজাল্ট বানাতে দিনের পর দিন লাগে।
বোর্ডের নিয়ম মিলিয়ে দেখা হয়েছে
এই গাইডটি লিখেছে BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সফটওয়্যারটি দেখুন
কাজ ধরে তুলনা
| কাজ | Excel | স্কুল সফটওয়্যার |
|---|---|---|
| কয়েকজন একসাথে | ফাইলের কপি ঘোরে, কোনটা শেষটা বোঝা কঠিন | সবাই একই তথ্যে, নিজের লগইনে |
| রেজাল্ট | সূত্র ভাঙলে ভুল; ১ম-২য় পত্র আর ৪র্থ বিষয় হাতে মেলাতে হয় | নম্বর দিলেই জিপিএ আর মেধাস্থান, বোর্ডের নিয়মে |
| রসিদ | নম্বর আর কপি আলাদা করে রাখতে হয় | নম্বরসহ রসিদ, বকেয়া নিজে থেকে |
| অভিভাবকের খবর | আলাদা এসএমএস সেবা আর আলাদা তালিকা | তালিকা থেকেই এসএমএস, নাম আর বকেয়া বসিয়ে |
| কে কী বদলাল | জানার উপায় নেই | সব বদল লেখা থাকে |
| কম্পিউটার নষ্ট হলে | ব্যাকআপ না থাকলে সব হারায় | তথ্য সার্ভারে; প্রতি রাতে ব্যাকআপ |
| খরচ | প্রায় শূন্য | মাসে মাসে বিল |
কখন Excel-ই যথেষ্ট
- শিক্ষার্থী কম, আর কাজ এক জনের হাতে
- অভিভাবককে নিয়মিত এসএমএস দিতে হয় না
- রেজাল্ট সহজ — এক পরীক্ষা, এক নম্বর
কখন সফটওয়্যারে যাওয়ার সময়
- অফিস, শিক্ষক আর হিসাবরক্ষক — কয়েকজন মিলে তথ্য লেখেন
- রেজাল্ট বানাতে কয়েক দিন লাগে, আর ভুল ধরা পড়ে প্রকাশের পরে
- বকেয়া কার কত, জানতে খাতা ঘাঁটতে হয়
- অভিভাবককে অনুপস্থিতি, বকেয়া বা রেজাল্টের খবর দিতে হয়
Excel থেকে সফটওয়্যারে আসা
পুরনো শিক্ষার্থী তালিকা Excel থেকে একবারেই আনা যায় — রেডি টেমপ্লেট, আর আগে চেক করে দেখায় কোথায় ভুল; একবারে ২,০০০ জন পর্যন্ত। সফটওয়্যারে আসার পরেও তালিকা, রসিদ আর রিপোর্ট আবার Excel-এ নামানো যায়।
প্রশ্নোত্তর
সফটওয়্যারে গেলে কি Excel একেবারে বাদ?
না। তালিকা, রসিদ আর রিপোর্ট Excel-এ নামিয়ে আগের মতো কাজে লাগাতে পারেন।
বদলাতে কত সময় লাগে?
রেজিস্ট্রেশন কয়েক মিনিটের; ধরন সিলেক্ট করলে শ্রেণি, বিষয় আর পরীক্ষা তৈরি; তারপর Excel থেকে তালিকা এনে কাজ শুরু।
আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন
কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।