এক্সাম ম্যানেজমেন্ট সফটওয়্যার — পরীক্ষা সাজানো থেকে নম্বর জমা — কোনো খাতা ছাড়াই
কোন পরীক্ষায় কোন বিষয়, কত নম্বরে; সৃজনশীল আর বহুনির্বাচনী আলাদা; কোন শিক্ষক কোন বিষয়ের নম্বর দেবেন — একবার ঠিক করে দিন। শিক্ষক ফোনেই নম্বর দেন, মোট আর গ্রেড আসে সাথে সাথে।
BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন
পরীক্ষার তালিকা
শুরুতেই প্রচলিত পরীক্ষাগুলো তৈরি থাকে; দরকার হলে নিজের নামে আরও।
- সাপ্তাহিক, মাসিক, ক্লাস টেস্ট, সাময়িক, অর্ধবার্ষিক, বার্ষিক, নির্বাচনী, মডেল টেস্ট
- তালিকা একবার বানালে প্রতি বছর চলে
- কোন পরীক্ষায় কোন বিষয় বা পত্র — শুধু ১ম পত্র, বা সব
- পরীক্ষা ধরে পূর্ণমান — একটা ৫০ নম্বরে, আরেকটা ১০০-তে
- প্রতিটি পরীক্ষার আলাদা রেজাল্ট, মেধাস্থান আর মার্কশিট
নম্বরের ভাগ — বিষয় ধরে
- লিখিত ১০০, বা সৃজনশীল ৭০ + বহুনির্বাচনী ৩০, বা ব্যবহারিকসহ
- নিজের নামে অংশ — মৌখিক, হাতের লেখা বা যা দরকার
- প্রতিটি অংশের পাস নম্বর আর মোট পাস নম্বর
- নিয়ম পরে বদলালেও আগের পরীক্ষার নম্বর বদলায় না
শিক্ষকের নম্বর এন্ট্রি
শুধু নিজের বিষয়
শিক্ষক দেখেন শুধু নিজের অ্যাসাইন করা শাখা আর বিষয়; তালিকায় শুধু যারা বিষয়টা পড়ে।
মোট আর গ্রেড সাথে সাথে
প্রতিটি অংশের নম্বর দিলেই মোট আর গ্রেড; পূর্ণমানের বেশি দিলে আটকায়।
শূন্য আর অনুপস্থিত আলাদা
প্রতিটি সারিতে “অনুপস্থিত” টিক; অনুপস্থিতের নম্বর যোগ বা গড়ে আসে না, সব জায়গায় “অনুপস্থিত” লেখা থাকে।
প্রধান খুলে দেন
কোন পরীক্ষায় শিক্ষকেরা নম্বর দেবেন, প্রধান খুলে দেন — একসাথে কয়েকটি। নতুন বছরে সব বন্ধ থাকে।
সাবমিট করলেই লক
সাবমিট করলে সেই বিষয়ের নম্বর আর বদলায় না; ভুল থাকলে প্রধান আবার খুলে দেন।
কোনটা বাকি
শাখা আর বিষয় ধরে কতজনের নম্বর দেওয়া হলো, কোনটা এখনো সাবমিট হয়নি — এক পেজে।
নম্বরের পরে — রেজাল্ট
সব নম্বর এলে এক ক্লিকে জিপিএ, পাস-ফেল আর মেধাস্থান; আগে ড্রাফট, দেখে নিয়ে প্রকাশ। সব নম্বর দেওয়া না হলে প্রকাশ করা যায় না।
প্রশ্নোত্তর
শিক্ষক কি অন্য শিক্ষকের বিষয়ের নম্বর বদলাতে পারেন?
না। শিক্ষক নম্বর দেন শুধু নিজের অ্যাসাইন করা বিষয়ে।
প্রকাশের পর ভুল ধরা পড়লে?
প্রধান “রেজাল্ট প্রকাশ” থেকে প্রকাশ তুলে নিলে নম্বর ঠিক করা যায়; প্রতিটি বদল অ্যাক্টিভিটি লগে থাকে।
বহুনির্বাচনীর পাস আলাদা ধরা যায়?
যায়। প্রতিটি অংশের পাস নম্বর আলাদা — যেকোনো অংশে কম পেলে বিষয়ে F, বোর্ডের মতো।
খরচ কত?
৫০০ জন শিক্ষার্থী পর্যন্ত মাসে ৳১,০০০; এর বেশি হলে প্রতি শিক্ষার্থী মাসে ৳১ করে বেশি, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে — রেজিস্ট্রেশনের মাসে ১০ দিনের বেশি বাকি থাকলে পুরো মাসের, না হলে শুধু ৳৫০০।
আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন
কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।