স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার — প্লে থেকে দ্বাদশ — স্কুল অ্যান্ড কলেজের পুরোটা এক অ্যাকাউন্টে
স্কুল শাখা আর কলেজ শাখার জন্য আলাদা সফটওয়্যার লাগে না। ধরন হিসেবে “স্কুল অ্যান্ড কলেজ” সিলেক্ট করলেই প্লে থেকে দ্বাদশ পর্যন্ত শ্রেণি, এসএসসি আর এইচএসসির বিভাগ, বিষয়, পরীক্ষা আর গ্রেড তৈরি হয়ে যায়।
BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন
প্রথম দিন থেকেই যা তৈরি থাকে
যা আপনার প্রতিষ্ঠানে পড়ানো হয় না, বাদ দিন; তালিকায় নেই এমন বিষয় নিজের নামে যোগ করুন।
| লেভেল | শ্রেণি | যে বিষয়গুলো তৈরি থাকে |
|---|---|---|
| মাধ্যমিক | নবম–দশম | বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি (১ম ও ২য় পত্র), গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম ও নৈতিক শিক্ষা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (জিপিএ-তে নয়), ক্যারিয়ার শিক্ষা (জিপিএ-তে নয়)। বিজ্ঞান: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। মানবিক: বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি। ব্যবসায় শিক্ষা: বিজ্ঞান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ। যেকোনো বিভাগে ঐচ্ছিক (৪র্থ বিষয়) হিসেবে: কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান |
| উচ্চ মাধ্যমিক | একাদশ–দ্বাদশ | বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি (১ম ও ২য় পত্র), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিজ্ঞান: পদার্থবিজ্ঞান (১ম ও ২য় পত্র), রসায়ন (১ম ও ২য় পত্র), জীববিজ্ঞান (১ম ও ২য় পত্র), উচ্চতর গণিত (১ম ও ২য় পত্র), ভূগোল (১ম ও ২য় পত্র)। মানবিক: অর্থনীতি (১ম ও ২য় পত্র), পৌরনীতি ও সুশাসন (১ম ও ২য় পত্র), ইতিহাস (১ম ও ২য় পত্র), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১ম ও ২য় পত্র), ইসলাম শিক্ষা (১ম ও ২য় পত্র), সমাজবিজ্ঞান (১ম ও ২য় পত্র), সমাজকর্ম (১ম ও ২য় পত্র), যুক্তিবিদ্যা (১ম ও ২য় পত্র), মনোবিজ্ঞান (১ম ও ২য় পত্র), ভূগোল (১ম ও ২য় পত্র)। ব্যবসায় শিক্ষা: হিসাববিজ্ঞান (১ম ও ২য় পত্র), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (১ম ও ২য় পত্র), ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (১ম ও ২য় পত্র), উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (১ম ও ২য় পত্র), অর্থনীতি (১ম ও ২য় পত্র), ভূগোল (১ম ও ২য় পত্র) |
প্লে থেকে অষ্টম শ্রেণিও একই সাথে তৈরি হয়। পরীক্ষা: প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা।
এসএসসি আর এইচএসসি — দুটোই বোর্ডের নিয়মে
প্রত্যেকের নিজের বিভাগ
নবম থেকে দ্বাদশে বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা, আর ৪র্থ বিষয় — শিক্ষার্থী ধরে বা পুরো শাখা একসাথে।
দুই পত্র মিলিয়ে গ্রেড
বাংলা, ইংরেজি আর একাদশ-দ্বাদশের দুই পত্রের বিষয় মিলিয়ে এক গ্রেড, প্রতিটি অংশে আলাদা পাস নম্বর।
৪র্থ বিষয়ের বোনাস
৪র্থ বিষয়ে ২-এর বেশি পয়েন্ট জিপিএ-তে যোগ; ৪র্থ বিষয়ে ফেল করলে কেউ ফেল করে না।
জিপিএ-র বাইরের বিষয়
নবম-দশমে শারীরিক শিক্ষা আর ক্যারিয়ার শিক্ষার নম্বর মার্কশিটে থাকে, জিপিএ-তে নয় — বোর্ডের মতো।
এসএসসির জিপিএ কীভাবে হিসাব হয় এইচএসসির জিপিএ কীভাবে হিসাব হয়
বিভাগ ধরে বেতন আর রুটিন
- নবম থেকে দ্বাদশে বিভাগ ধরে আলাদা বেতন — বিভাগের ঘর খালি থাকলে শ্রেণির বেতন
- রুটিনে এক পিরিয়ডে বিভাগ ধরে আলাদা ক্লাস — প্রত্যেকের নিজের বিষয়, শিক্ষক আর রুম
- আগের বছরের দশম বা দ্বাদশ শ্রেণির এডমিট কার্ড, সার্টিফিকেট আর এসএমএস — বছর বেছে নিয়ে
- একাধিক ক্যাম্পাস — কোন শাখা কোথায়, আপনি ঠিক করেন
প্রশ্নোত্তর
স্কুল আর কলেজ শাখার জন্য কি দুটো অ্যাকাউন্ট লাগবে?
না। এক অ্যাকাউন্টেই প্লে থেকে দ্বাদশ; দাম প্রতিষ্ঠান হিসেবে একবার।
একাদশে ভর্তির সময় বিভাগ আর বিষয় কীভাবে দেব?
ভর্তির ফর্মেই বিভাগ আর ৪র্থ বিষয় বেছে নিন; আবশ্যিক বিষয় নিজে থেকে আসে, আর মোট বিষয় মিলল কি না সফটওয়্যার দেখে নেয়।
খরচ কত?
২০০ জন বা তার কম শিক্ষার্থী হলে মাসে ৳৫০০; ৫০০ জন শিক্ষার্থী পর্যন্ত মাসে ৳১,০০০; এর বেশি হলে প্রতি শিক্ষার্থী মাসে ৳১ করে বেশি, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে — রেজিস্ট্রেশনের মাসে ১০ দিনের বেশি বাকি থাকলে পুরো মাসের, না হলে শুধু ৳৫০০।
আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন
কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।