মূল অংশে যান
English

হাইস্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার — ষষ্ঠ থেকে দশম — পুরো হাইস্কুল এক জায়গায়

ভর্তি, মাসিক বেতন, পরীক্ষা, রেজাল্ট আর অভিভাবকের এসএমএস — মাধ্যমিক বিদ্যালয়ের অফিসের সব কাজ এক সফটওয়্যারে। ধরন হিসেবে “মাধ্যমিক বিদ্যালয়” সিলেক্ট করলেই ষষ্ঠ থেকে দশম শ্রেণি, বিষয়, পরীক্ষা আর গ্রেড তৈরি হয়ে যায়।

BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন

প্রথম দিন থেকেই যা তৈরি থাকে

রেজিস্ট্রেশনের পর ধরন সিলেক্ট করলেই শ্রেণি আর বিষয় তৈরি। যা আপনার স্কুলে পড়ানো হয় না, বাদ দিন; তালিকায় নেই এমন বিষয় নিজের নামে যোগ করুন।

লেভেল শ্রেণি যে বিষয়গুলো তৈরি থাকে
নিম্ন মাধ্যমিক ষষ্ঠ–অষ্টম বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি (১ম ও ২য় পত্র), গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম ও নৈতিক শিক্ষা
মাধ্যমিক নবম–দশম বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি (১ম ও ২য় পত্র), গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম ও নৈতিক শিক্ষা। বিজ্ঞান: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। মানবিক: বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি। ব্যবসায় শিক্ষা: বিজ্ঞান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ। যেকোনো বিভাগে ঐচ্ছিক (৪র্থ বিষয়) হিসেবে: কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান

পরীক্ষা: প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা; নম্বরের ভাগ: লিখিত ১০০, সৃজনশীল ৭০ + বহুনির্বাচনী ৩০, সৃজনশীল ৫০ + বহুনির্বাচনী ২৫ + ব্যবহারিক ২৫।

নবম-দশমে বিজ্ঞান, মানবিক আর ব্যবসায় শিক্ষা — প্রত্যেক শিক্ষার্থীর বিভাগ আর ৪র্থ বিষয় আলাদা; রেজাল্ট, মার্কশিট আর এডমিট কার্ডে শুধু নিজের বিষয়।

এসএসসি-এইচএসসির বিভাগ ও বিষয় এসএসসির জিপিএ কীভাবে হিসাব হয়

এসএসসির প্রস্তুতি — নির্বাচনী থেকে এডমিট কার্ড

  • নির্বাচনী আর মডেল টেস্ট

    নির্বাচনী (টেস্ট) পরীক্ষা তৈরিই থাকে; মডেল টেস্ট নিজের নামে যোগ করুন। প্রতিটি পরীক্ষার আলাদা রেজাল্ট আর মেধাস্থান।

  • সৃজনশীল আর বহুনির্বাচনীর আলাদা পাস

    সৃজনশীল ৭০ + বহুনির্বাচনী ৩০, বা ব্যবহারিকসহ — প্রতিটি অংশে আলাদা পাস নম্বর, বোর্ডের মতো।

  • এডমিট কার্ডে নিজের বিষয়

    প্রত্যেকের এডমিট কার্ডে তার নিজের বিষয়, কোডসহ; বকেয়া বেশি থাকলে কার্ড আটকে রাখা যায়।

  • বোর্ডের রেজিস্ট্রেশন নম্বর

    নবম-দশমের মার্কশিটে বিভাগ আর বোর্ডের রেজিস্ট্রেশন নম্বর ছাপা হয়।

  • আগের বছরের দশম শ্রেণি

    নতুন বছরে গেলেও আগের বছরের দশম শ্রেণির এডমিট কার্ড, সার্টিফিকেট আর এসএমএস — বছর বেছে নিয়ে।

  • প্রশংসাপত্র আর টিসি

    এসএসসির পর প্রশংসাপত্র আর টিসি — তথ্য আগেই বসানো, প্রতিটির নিজের নম্বর।

হাইস্কুলের অফিসে প্রতিদিন যা করা যায়

  • মাসিক বেতনের বিল নিজে থেকে; রসিদ, বকেয়া, ছাড় আর লেট ফি
  • রোজকার হাজিরা — হাতে, বা গেটে কার্ড ছোঁয়ালে মেশিন থেকে
  • ক্লাস রুটিন, কে কোন ক্লাস নিলেন আর কী পড়ালেন
  • শিক্ষক ফোনেই নম্বর দেন — প্রধান যে পরীক্ষা খুলে দেন, শুধু সেটাতেই
  • বছর শেষে প্রমোশন — রোল মেধায় বা আগের সিরিয়ালে; বিভাগ আর বিষয় সাথে যায়

পরীক্ষা ও নম্বর এন্ট্রি স্কুলের বেতন আদায় সফটওয়্যার

প্রশ্নোত্তর

স্কুলে প্রাথমিক শাখাও আছে — চলবে?

চলবে। ধরন “স্কুল” সিলেক্ট করলে প্লে থেকে দশম পর্যন্ত সব শ্রেণি তৈরি হয় — সব এক অ্যাকাউন্টে।

নবম শ্রেণিতে বিভাগ কীভাবে দেব?

শিক্ষার্থীর এডিট থেকে বিভাগ আর ৪র্থ বিষয় বেছে দিন, বা পুরো শাখার একসাথে এক পেজে। আবশ্যিক বিষয় নিজে থেকেই আসে; মোট বিষয় মিলেছে কি না, সফটওয়্যার দেখে নেয়।

এসএসসির জিপিএ কি বোর্ডের নিয়মে হয়?

হ্যাঁ। ১ম-২য় পত্র মিলে এক গ্রেড, ৪র্থ বিষয়ে ২-এর বেশি পয়েন্ট যোগ হয়, আর কোনো আবশ্যিক বিষয়ে F হলে ফেল।

খরচ কত?

৫০০ জন শিক্ষার্থী পর্যন্ত মাসে ৳১,০০০; এর বেশি হলে প্রতি শিক্ষার্থী মাসে ৳১ করে বেশি, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে — রেজিস্ট্রেশনের মাসে ১০ দিনের বেশি বাকি থাকলে পুরো মাসের, না হলে শুধু ৳৫০০।

আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন

কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।