মূল অংশে যান
English

স্টাফ অ্যাটেনডেন্স সফটওয়্যার — শিক্ষক-কর্মচারীর হাজিরা — কে কখন এলেন, কখন গেলেন

হাজিরা খাতায় সই আর মাস শেষে গুনে বের করার দিন শেষ। শিক্ষার্থীর কার্ডের সেই মেশিনেই শিক্ষক-কর্মচারী আঙুল ছোঁয়ান; মেশিন না থাকলে অফিস থেকে হাতে। মাস শেষে প্রত্যেকের হিসাব এক লাইনে — স্যালারির আগে।

BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন

দুইভাবে হাজিরা

  • আঙুলের ছাপে

    প্রত্যেকে মেশিনে একবার আঙুল দিয়ে নাম লেখান; এরপর ছোঁয়ালেই সময়সহ হাজিরা — ঢোকা আর বের হওয়া দুটোই।

  • হাতে

    মেশিন না থাকলে অফিস থেকে আজ আর গতকালের হাজিরা — উপস্থিত, লেট বা অনুপস্থিত।

মেশিনের দিকটা নতুন চালু হয়েছে — প্রথম মেশিন বসানোর দিন আমরা সাথে থেকে মিলিয়ে দিই।

নিয়ম আপনার

  • শিক্ষক-কর্মচারীর ঢোকা আর বের হওয়ার নিজের সময় — শিক্ষার্থীর সময় থেকে আলাদা
  • লেট আর আগে বের হওয়া — সেই সময় ধরে
  • ছুটিতে থাকলে অনুপস্থিত নয়; সাপ্তাহিক ছুটি আর ছুটির দিনে কেউ অনুপস্থিত নয়
  • কার কত ছুটি পাওনা, কত নিলেন — প্রত্যেকের আলাদা

মাসের হিসাব

  • একেকজনের এক লাইনে: কাজের দিন, উপস্থিত, লেট, আগে বের, ছুটি, অনুপস্থিত
  • Excel-এ নামানো যায়
  • স্যালারি দেওয়ার আগে এক নজরে

স্যালারি ও আয়-ব্যয়

কে দেখেন

প্রশাসন আর যারা কর্মচারীদের দেখভাল করেন বা স্যালারি দেন, তাঁরা দেখেন — সবাই নয়।

প্রশ্নোত্তর

শিক্ষার্থী আর শিক্ষকের জন্য আলাদা মেশিন লাগবে?

না। একই মেশিনে শিক্ষার্থী কার্ডে আর শিক্ষক-কর্মচারী আঙুলে হাজিরা দেন।

এক মেশিনের আঙুলের ছাপ অন্য মেশিনে যায়?

নিজে থেকে যায় না — যে মেশিনে হাজিরা দেবেন, সেখানে আঙুল দিয়ে নাম লেখাতে হয়।

মেশিন না কিনেও চলবে?

চলবে। অফিস থেকে হাতে আজ আর গতকালের হাজিরা নেওয়া যায়; মাসের হিসাব একইভাবে হয়।

খরচ কত?

৫০০ জন শিক্ষার্থী পর্যন্ত মাসে ৳১,০০০; এর বেশি হলে প্রতি শিক্ষার্থী মাসে ৳১ করে বেশি, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে — রেজিস্ট্রেশনের মাসে ১০ দিনের বেশি বাকি থাকলে পুরো মাসের, না হলে শুধু ৳৫০০।

আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন

কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।