মূল অংশে যান
English

অ্যাপ হিসেবে ইনস্টল করুন

ইনস্টল করলে ফোনের হোম স্ক্রিনে বা কম্পিউটারের ডেস্কটপে আইকন আসবে — এক চাপে সফটওয়্যার খুলবে, আলাদা জানালায়।

  1. Chrome-এ ওপরের ডান কোণে ⋮ চাপুন
  2. “অ্যাপ ইনস্টল করুন” বা “হোম স্ক্রিনে যোগ করুন” চাপুন
  3. “ইনস্টল” চাপুন — আইকন হোম স্ক্রিনে চলে আসবে

আবাসিক — কে কোথায়, কত ফি, পড়াশোনা কেমন — সব এক জায়গায়

খাতায় আবাসিকের হিসাব রাখলে কার কোন খাত, কে এ মাসে আছে, কে বাকি, সবই আলাদা করে মেলাতে হয়। এখানে শিক্ষার্থীকে একবার আবাসিকে দিলে প্রতিটি খাত মাসে মাসে নিজে থেকে বিল হয়, অ্যাডভাইজর নিজের শিক্ষার্থীদের এক পেজে দেখেন। আবাসিক না থাকলে সফটওয়্যারে এর কিছুই দেখায় না।

BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন

আবাসিক, খাত আর দাম

  • সেটিংসে “স্কুলে আবাসিক আছে” টিক দিলে তবেই মেনুতে আসে
  • একাধিক আবাসিক, মোট সিটসহ; যোগ, এডিট আর ডিলিট
  • খাত আপনার: সিট ভাড়া, খাবার, ইন্টারনেট, ধোলাই, ভর্তি ফি, জামানত, মাসিক বা একবারের
  • দাম আবাসিক ধরে এক, অথবা আবাসিকের ভেতরে শ্রেণি ধরে আলাদা — আপনি ঠিক করবেন
  • দাম একবার দিলেই নতুন বছরেও থাকে

স্কুলের বেতন আদায় সফটওয়্যার

শিক্ষার্থী যোগ, বন্ধ, বদল

ভর্তির ফরমেই আবাসিক দেওয়া যায়, প্রথম মাসের বিল রসিদে ওঠে। পরে একসাথে অনেককে টিক দিয়েও যোগ করা যায়। কেউ খাবার না নিলে সেই খাত বাদ; চুক্তির ছাড় মাসের মোটের ওপর, খাতগুলোতে দাম অনুযায়ী ভাগ হয়। কোনো মাসে বন্ধ রাখলে পরের মাসে নিজে থেকে চলে। মাঝমাসে আবাসিক বদলালে সেদিন থেকেই শিক্ষার্থী নতুন তালিকায়, আর বিল চলে আপনার নিয়মে: পুরো মাস, অথবা দিন ধরে দুই আবাসিকের ভাগ।

অ্যাডভাইজর আর মনিটরিং

  • যেকোনো শিক্ষক বা কর্মচারীকে পুরো আবাসিক, এক শ্রেণি বা এক শাখার দায়িত্ব
  • এক জায়গায় একাধিক জন; অধীনে কতজন, তার সীমা; এক চাপে ভাগ করে দেওয়া
  • নিজের শিক্ষার্থীর এ মাসের হাজিরা, রেজাল্ট, শৃঙ্খলা আর বকেয়া এক পেজে
  • এক ছকে সবার পড়াশোনার নোট: ভালো, মাঝারি বা দুর্বল, সাথে দুই লাইন
  • বকেয়া দেখবেন কি না, স্কুল ঠিক করে; অন্যের শিক্ষার্থী দেখা যায় না

শিক্ষক মনিটরিং সফটওয়্যার

রাতের হাজিরা আর বাইরে যাওয়ার খাতা

দুটোই স্কুলের হাতে: সেটিংসে চালু করলে তবেই আসে। রাতে ফোনে রুম ধরে হাজিরা, শুক্রবার আর ছুটির দিনেও; ছুটিতে বা বাইরে থাকলে নিজে থেকে বসে, স্কুলের হাজিরায় কোনো প্রভাব পড়ে না। খাতায় কে কখন গেল, কেন, কার সাথে, কখন ফিরল; সময় পেরোলে লাল দেখায়।

স্কুলের হাজিরা সফটওয়্যার

অভিভাবককে খবর

  • পড়াশোনার আপডেট, ফি-বকেয়ার আপডেট, রাতে অনুপস্থিত থাকার খবর
  • প্রতিজনের নিজের লেখা, এক চাপে; পাঠানোর আগে খরচ দেখা যায়
  • অ্যাডভাইজর নিজের শিক্ষার্থীদের পাঠাতে পারেন; মাসের খরচের সীমা স্কুলের হাতে
  • শিক্ষার্থী প্যানেলে আবাসিক, রুম, মাসের ফি আর পাঠানো নোট

স্কুলের এসএমএস সার্ভিস

মাসের হিসাব আর রিপোর্ট

আবাসিক ও খাত ধরে বিল, ছাড়, আদায় আর বকেয়া এক পেজে। লেট ফি মাসে একবার, যত খাতই বাকি থাকুক। শিক্ষার্থীর তালিকা, মাসের হিসাব, পড়াশোনার রিপোর্ট, রাতের হাজিরার শিট আর বাইরে যাওয়ার খাতা PDF-এ, বাংলা বা ইংরেজিতে।

স্যালারি ও আয়-ব্যয়

প্রশ্নোত্তর

আবাসিক ফি শ্রেণি ভেদে আলাদা হলে?

সেটিংসে “শ্রেণি ধরে” বেছে নিন। তখন প্রতিটি আবাসিকে শ্রেণি ধরে দাম দেওয়া যায়, প্রমোশনের পর নতুন শ্রেণির দাম নিজে থেকে আসে।

একজন অ্যাডভাইজরের অধীনে কতজন থাকবে, ঠিক করা যায়?

যায়। সীমা দিলে শিক্ষার্থী বেছে দিতে হয়, বা “ভাগ করে দিন” চাপলে শ্রেণি আর রোল ধরে ভাগ হয়। পুরো আবাসিক যাঁর অধীনে, সবাই তাঁর।

অ্যাডভাইজর টাকার হিসাব দেখতে পান?

না। আয়, ব্যয় বা ফির পেজ খোলে না। শুধু নিজের শিক্ষার্থীর বকেয়ার অঙ্ক দেখেন, স্কুল চাইলে সেটাও বন্ধ করা যায়।

রাতের হাজিরা কি স্কুলের হাজিরায় যোগ হয়?

না। দুটো আলাদা। রাতের হাজিরা স্কুলের হাজিরার শতাংশ বা রেজাল্টে কোনো প্রভাব ফেলে না।

নতুন বছরে আবার দাম দিতে হয়?

না। আবাসিক, খাত, দাম আর অ্যাডভাইজর সব বছরেই থাকে; শিক্ষার্থীর আবাসিকও চলতে থাকে।

আগে “অন্যান্য ফি”-তে বোর্ডিং নিচ্ছিলাম। এখন?

আবাসিক চালু করার সময় সফটওয়্যার এমন ফি দেখলে জানিয়ে দেয়, যাতে একই ফি দুবার বিল না হয়। কিছু নিজে থেকে বদলায় না; পুরোনো ফি বন্ধ করে আবাসিকের খাতে দিলেই হবে।

আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন

কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।