মূল অংশে যান
English

কিন্ডারগার্টেন স্কুল সফটওয়্যার — প্লে থেকে পঞ্চম — ছোট স্কুলের সব হিসাব এক জায়গায়

কিন্ডারগার্টেনে অফিস সামলান সাধারণত এক-দুজন। ভর্তি, মাসের বেতন, পরীক্ষার নম্বর আর অভিভাবককে খবর দেওয়া — সবই এখানে কয়েক ক্লিকে, অফিসের কম্পিউটার বা নিজের মোবাইল থেকে।

প্রথম দিন থেকেই যা তৈরি থাকে

স্তর শ্রেণি যে বিষয়গুলো তৈরি থাকে
প্রাক-প্রাথমিক প্লে, কেজি বাংলা, ইংরেজি, গণিত, অঙ্কন
প্রাথমিক প্রথম–দ্বিতীয় বাংলা, ইংরেজি, গণিত
প্রাথমিক তৃতীয়–পঞ্চম বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা

পরীক্ষা: প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা; নম্বরের ছক: লিখিত ১০০, লিখিত ৫০।

নার্সারি বা অন্য কোনো শ্রেণি থাকলে নিজের নামে যোগ করুন; পরে ষষ্ঠ শ্রেণি চালু করলে সেটিও একই অ্যাকাউন্টে।

অভিভাবক জানেন সবার আগে

ছোটদের অভিভাবকেরা খবর চান সবচেয়ে বেশি। এসএমএস যায় তাঁদের নিজের ফোনে, প্রত্যেক শিশুর নাম বসিয়ে — চাইলে ডাকনামেও।

  • বকেয়ার কথা — ঠিক করা দিনে নিজে থেকে, শুধু যাদের বাকি
  • পরীক্ষার ফলাফল এক ক্লিকে
  • ছুটি, অনুষ্ঠান বা অভিভাবক সভার নোটিশ — এক ক্লিকে এসএমএস
  • বাংলিশে ১৬০ অক্ষরে, বাংলায় ৭০ অক্ষরে এক এসএমএস; পাঠানোর আগেই খরচ দেখায়

স্কুলের এসএমএস সার্ভিস

বেতন, রসিদ আর হিসাব

  • মাসিক বিল নিজে থেকে

    প্রতিটি শ্রেণির বেতন একবার ঠিক করলেই প্রতি মাসে সবার বিল; শেষ তারিখ পার হলে লেট ফি।

  • রসিদ

    জমা নিলেই অফিস কপি আর অভিভাবকের কপিসহ রসিদ।

  • ছাড় আর মওকুফ

    ভাইবোন বা শিক্ষকের সন্তানের জন্য ছাড় — প্রত্যেকের আলাদা।

  • শিক্ষিকাদের স্যালারি

    স্যালারি আর খরচের ভাউচার; মাস শেষে আয়-ব্যয় এক নজরে।

স্কুলের বেতন আদায় সফটওয়্যার

ছোটদের মার্কশিট

প্লে-কেজিতে লিখিত ১০০ বা ৫০ নম্বরের পরীক্ষা; গ্রেড চাইলে নিজের মতো সাজান। মার্কশিটে স্কুলের নাম, লোগো আর প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকে, রঙিন বা সাদাকালো — যেমন প্রিন্টার।

প্রশ্নোত্তর

কম্পিউটারে দক্ষ কেউ নেই — চালাতে পারব?

পারবেন। সব লেখা বাংলায়, মোবাইলের ব্রাউজারেই চলে; আটকে গেলে সফটওয়্যারের ভেতর থেকেই আমাদের লিখুন, শুরুতে দেখিয়েও দেব।

পরে স্কুল বড় হলে কী হবে?

একই অ্যাকাউন্টে নতুন শ্রেণি যোগ করুন — ষষ্ঠ থেকে দশম পর্যন্ত; আগের সব তথ্য, ফলাফল আর হিসাব যেমন ছিল তেমনই থাকে।

আমাদের শিক্ষার্থী কম — খরচ কি বেশি পড়বে?

দাম শিক্ষার্থীর সংখ্যার ওপর নয়: প্রতিষ্ঠানপ্রতি মাসে ৳১,০০০, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে, প্রথম মাসের শুধু বাকি দিনগুলোর।

আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন

কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখে নিতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।