এসএসসি ও এইচএসসি ম্যানেজমেন্ট সফটওয়্যার — নবম থেকে দ্বাদশ — বিভাগ, ৪র্থ বিষয় আর জিপিএ বোর্ডের নিয়মে
এসএসসি আর এইচএসসির শ্রেণিতে প্রত্যেক শিক্ষার্থীর বিষয় আলাদা — বিভাগ, ৪র্থ বিষয়, দুই পত্র। নবম-দশম আর একাদশ-দ্বাদশের বিভাগ ও বিষয় তৈরি থাকে; শিক্ষক নম্বর দিলেই বোর্ডের নিয়মে গ্রেড, জিপিএ আর মেধাস্থান।
BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন
যে বিভাগ আর বিষয়গুলো তৈরি থাকে
| লেভেল | শ্রেণি | যে বিষয়গুলো তৈরি থাকে |
|---|---|---|
| এসএসসি | নবম–দশম | বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি (১ম ও ২য় পত্র), গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম ও নৈতিক শিক্ষা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (জিপিএ-তে নয়), ক্যারিয়ার শিক্ষা (জিপিএ-তে নয়)। বিজ্ঞান: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। মানবিক: বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি। ব্যবসায় শিক্ষা: বিজ্ঞান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ। যেকোনো বিভাগে ঐচ্ছিক (৪র্থ বিষয়) হিসেবে: কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান |
| এইচএসসি | একাদশ–দ্বাদশ | বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি (১ম ও ২য় পত্র), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিজ্ঞান: পদার্থবিজ্ঞান (১ম ও ২য় পত্র), রসায়ন (১ম ও ২য় পত্র), জীববিজ্ঞান (১ম ও ২য় পত্র), উচ্চতর গণিত (১ম ও ২য় পত্র), ভূগোল (১ম ও ২য় পত্র)। মানবিক: অর্থনীতি (১ম ও ২য় পত্র), পৌরনীতি ও সুশাসন (১ম ও ২য় পত্র), ইতিহাস (১ম ও ২য় পত্র), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১ম ও ২য় পত্র), ইসলাম শিক্ষা (১ম ও ২য় পত্র), সমাজবিজ্ঞান (১ম ও ২য় পত্র), সমাজকর্ম (১ম ও ২য় পত্র), যুক্তিবিদ্যা (১ম ও ২য় পত্র), মনোবিজ্ঞান (১ম ও ২য় পত্র), ভূগোল (১ম ও ২য় পত্র)। ব্যবসায় শিক্ষা: হিসাববিজ্ঞান (১ম ও ২য় পত্র), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (১ম ও ২য় পত্র), ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (১ম ও ২য় পত্র), উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (১ম ও ২য় পত্র), অর্থনীতি (১ম ও ২য় পত্র), ভূগোল (১ম ও ২য় পত্র) |
দাখিল আর আলিমের তালিকা মাদ্রাসার পেজে।
রেজাল্ট — যেভাবে বোর্ড হিসাব করে
- প্রতিটি অংশে আলাদা পাস — সৃজনশীল, বহুনির্বাচনী আর ব্যবহারিক
- এইচএসসিতে দুই পত্রের নম্বর মিলিয়ে বিষয়ের গ্রেড
- ৪র্থ বিষয়ে ২-এর বেশি পয়েন্ট যোগ; ৪র্থ বিষয়ে ফেল করলে কেউ ফেল করে না
- নবম-দশমে শারীরিক শিক্ষা আর ক্যারিয়ার শিক্ষা মার্কশিটে, জিপিএ-তে নয়
- মেধাস্থান শাখা, শ্রেণি বা বিভাগে: আগে পাস করা শিক্ষার্থী, তারপর মোট নম্বর
এসএসসির জিপিএ কীভাবে হিসাব হয় এইচএসসির জিপিএ কীভাবে হিসাব হয় মেধাস্থান কীভাবে ঠিক হয়
পরীক্ষার আগে আর পরে যা লাগে
নির্বাচনী আর মডেল টেস্ট
নির্বাচনী পরীক্ষা তৈরি থাকে; মডেল টেস্ট নিজের নামে যোগ করুন।
এডমিট কার্ড
প্রত্যেকের নিজের বিষয় আর কোডসহ; বকেয়া বেশি থাকলে আটকে রাখা যায়।
রেজিস্ট্রেশন নম্বর
নবম থেকে দ্বাদশের মার্কশিটে বিভাগ আর বোর্ডের রেজিস্ট্রেশন নম্বর ছাপা হয়।
আগের বছরের ব্যাচ
নতুন বছরেও আগের বছরের দশম বা দ্বাদশের প্রশংসাপত্র, টিসি আর এসএমএস — বছর বেছে নিয়ে।
প্রশ্নোত্তর
এসএসসি বা এইচএসসির বোর্ড রেজাল্ট কি এখানে আসে?
না। এখানে প্রতিষ্ঠানের নিজের পরীক্ষার রেজাল্ট হয় — নির্বাচনী, মডেল টেস্ট, বার্ষিক — বোর্ডের নিয়মে। বোর্ডের পাবলিক পরীক্ষার রেজাল্ট বোর্ডের ওয়েবসাইটে।
বিজ্ঞানে জীববিজ্ঞান আর উচ্চতর গণিত — কোনটা ৪র্থ?
শিক্ষার্থী যেটা বেছে নেয়। একটা আবশ্যিক হয়, অন্যটা ৪র্থ; সফটওয়্যার দেখে নেয় দুটো যেন একসাথে আবশ্যিক বা ৪র্থ না হয়।
খরচ কত?
২০০ জন বা তার কম শিক্ষার্থী হলে মাসে ৳৫০০; ৫০০ জন শিক্ষার্থী পর্যন্ত মাসে ৳১,০০০; এর বেশি হলে প্রতি শিক্ষার্থী মাসে ৳১ করে বেশি, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে — রেজিস্ট্রেশনের মাসে ১০ দিনের বেশি বাকি থাকলে পুরো মাসের, না হলে শুধু ৳৫০০।
আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন
কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।