মূল অংশে যান
English

স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি থেকে প্রমোশন — প্রত্যেক শিক্ষার্থী এক পেজে

ভর্তি রেজিস্টারের খাতা আর আলাদা আলাদা তালিকার দরকার নেই। ভর্তির সময়েই আইডি, রোল আর রসিদ; এরপর প্রতি বছরের শ্রেণি, রেজাল্ট আর পেমেন্ট — সব এক জায়গায়।

BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন

ভর্তি — এক ফর্মে

  1. ১

    শ্রেণি আর শাখা

    সিলেক্ট করলেই পরের খালি রোল নিজে আসে; আইডি নিজে তৈরি হয়, যেমন S00650।

  2. ২

    শিক্ষার্থী আর অভিভাবকের তথ্য

    নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ, অভিভাবকের মোবাইল আর ঠিকানা; নবম থেকে দ্বাদশে বিভাগ আর বিষয়ও।

  3. ৩

    ফি আর রসিদ

    ভর্তি ফি, ফর্ম ফি আর প্রথম মাসের বেতন শ্রেণির ফি থেকে বসে যায়। যা জমা দিল লিখুন — কম হলে বাকিটা বকেয়া, রসিদ সাথে সাথে।

পুরনো তালিকা — Excel থেকে একবারে

  • রেডি টেমপ্লেট — নিয়ম, আপনার শ্রেণি-শাখার নাম আর উদাহরণসহ
  • আগে চেক: কী আসবে, কোথায় ভুল — তখনো কিছু সেভ হয় না
  • একবারে ২,০০০ জন পর্যন্ত
  • পুরনো সফটওয়্যারের ফাইলও চলে, কলামের নাম মিললে

তালিকা, রসিদ আর রিপোর্ট আবার Excel-এ নামিয়েও রাখা যায় — যা দেখছেন, ঠিক তা-ই।

শিক্ষার্থীর তালিকা আর প্রোফাইল

  • যেকোনোভাবে খুঁজুন

    নাম, ডাকনাম, পিতার নাম, রোল, আইডি বা মোবাইল দিয়ে; শ্রেণি আর শাখা ধরে ফিল্টার।

  • এক পেজে সব বছর

    প্রতি বছরের শ্রেণি-শাখা-রোল, প্রতিটি পরীক্ষার রেজাল্ট আর মার্কশিট, প্রতিটি বিল আর রসিদ।

  • নিজের বিষয়ের তালিকা

    শিক্ষার্থী কোন কোন বিষয় পড়ে, ৪র্থ বিষয় চিহ্নিত — রেজাল্টে শুধু নিজের বিষয়।

  • চলে গেলে ইনঅ্যাক্টিভ

    কেউ চলে গেলে ইনঅ্যাক্টিভ — রেকর্ড থেকে যায়, পুনঃভর্তি একই আইডিতে। পুরো শ্রেণি বা শাখা চলে গেলে এক ক্লিকে।

বছর শেষে প্রমোশন

  • কোন পরীক্ষার রেজাল্ট দেখে তুলবেন — পাস-ফেল পাশেই দেখায়
  • যাদের তুলবেন টিক দিন; ফেল করাদের বাদ দেওয়া যায়
  • রোল আগের সিরিয়ালে, বা মেধা অনুযায়ী
  • আইডি একই থাকে; আগের বছরের নম্বর, রেজাল্ট আর মার্কশিট থেকে যায়
  • নতুন শিক্ষাবর্ষে বিষয়, শিক্ষক অ্যাসাইন আর ফি কপি করা যায়

আইডি কার্ড ও সার্টিফিকেট সফটওয়্যার

প্রশ্নোত্তর

শিক্ষার্থীর ছবি কোথায় থাকে?

ছবি সার্ভারে রাখা হয় না। আইডি কার্ড প্রিন্টের সময় আপনার নিজের কম্পিউটারের ফোল্ডার থেকে ছবি বসে — সার্ভারে যায় না।

অভিভাবক বা শিক্ষার্থী কি লগইন করতে পারে?

না, এখন শুধু প্রতিষ্ঠানের লোকেরা লগইন করেন। অভিভাবক খবর পান এসএমএসে — রেজাল্ট, বকেয়া, নোটিশ, অনুপস্থিতি।

অনলাইনে ভর্তির আবেদন নেওয়া যায়?

এখন নয়। ভর্তি হয় অফিস থেকে, সফটওয়্যারে — আবেদনের কাগজ দেখে এক ফর্মে।

খরচ কত?

৫০০ জন শিক্ষার্থী পর্যন্ত মাসে ৳১,০০০; এর বেশি হলে প্রতি শিক্ষার্থী মাসে ৳১ করে বেশি, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে — রেজিস্ট্রেশনের মাসে ১০ দিনের বেশি বাকি থাকলে পুরো মাসের, না হলে শুধু ৳৫০০।

আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন

কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।