মূল অংশে যান
English

মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার — ইবতেদায়ি থেকে আলিম, পুরো মাদ্রাসা এক জায়গায়

ভর্তি রেজিস্টার, বেতনের রসিদ, নম্বরের খাতা আর রেজাল্ট শিট — মাদ্রাসার অফিসের এসব কাজ এখন এক সফটওয়্যারে। ধরন হিসেবে মাদ্রাসা বাছলেই ইবতেদায়ি, দাখিল ও আলিমের শ্রেণি, আর কুরআন মাজিদ, আরবি, হাদিস শরিফ ও ফিকহের মতো বিষয় তৈরি হয়ে যায়।

প্রথম দিন থেকেই যা তৈরি থাকে

রেজিস্ট্রেশনের পর প্রতিষ্ঠানের ধরন ‘মাদ্রাসা’ বাছলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের তালিকা ধরে শ্রেণি আর বিষয় তৈরি হয়। যা আপনার মাদ্রাসায় পড়ানো হয় না, বাদ দিন; তালিকায় নেই এমন বিষয় নিজের নামে যোগ করুন।

স্তর শ্রেণি যে বিষয়গুলো তৈরি থাকে
ইবতেদায়ি প্রথম–দ্বিতীয় কুরআন মাজিদ ও তাজবীদ, আকাইদ ও ফিকহ, আরবি, বাংলা, ইংরেজি, গণিত
ইবতেদায়ি তৃতীয়–পঞ্চম কুরআন মাজিদ ও তাজবীদ, আকাইদ ও ফিকহ, আরবি, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান
দাখিল ষষ্ঠ–অষ্টম কুরআন মাজিদ ও তাজবীদ, হাদিস শরিফ, আকাইদ ও ফিকহ, আরবি (১ম ও ২য় পত্র), বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি (১ম ও ২য় পত্র), গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
দাখিল নবম–দশম কুরআন মাজিদ ও তাজবীদ, হাদিস শরিফ, আকাইদ ও ফিকহ, আরবি (১ম ও ২য় পত্র), বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি (১ম ও ২য় পত্র), গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত — ৪র্থ বিষয়
আলিম একাদশ–দ্বাদশ আল-কুরআন, হাদিস শরিফ, ফিকহ ও উসুলে ফিকহ, আরবি (১ম ও ২য় পত্র), বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইসলামের ইতিহাস

পরীক্ষা: প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা।

আরবি, বাংলা আর ইংরেজির ১ম ও ২য় পত্র মিলিয়ে একটি গ্রেড হয়, আর দাখিলের নবম-দশমে উচ্চতর গণিত ৪র্থ বিষয় — বোর্ডের নিয়মে।

মাদ্রাসার অফিসে যা যা করা যায়

  • ভর্তি ও শিক্ষার্থীর তথ্য

    ভর্তির সময়েই আইডি, রোল আর রসিদ। প্রত্যেক শিক্ষার্থীর সব বছরের শ্রেণি, ফলাফল আর পেমেন্ট এক পাতায়; পুরনো তালিকা Excel থেকে একবারে।

  • মাসিক বেতন ও অন্যান্য ফি

    প্রতি মাসের বেতনের বিল নিজে থেকেই; পরীক্ষার ফি, বোর্ডিং বা অন্য যেকোনো ফি নিজের দেওয়া নামে। এতিম বা অসচ্ছল শিক্ষার্থীর জন্য ছাড় বা পুরো মওকুফ।

  • পরীক্ষা ও ফলাফল

    উস্তাদরা মোবাইলেই নম্বর দেন; জিপিএ, পাস-ফেল আর মেধাস্থান নিজে থেকে হিসাব হয়।

  • মার্কশিট

    মাদ্রাসার নাম, লোগো আর সুপার বা অধ্যক্ষের স্বাক্ষরসহ প্রতিটি শিক্ষার্থীর মার্কশিট; পুরো শাখার একসাথে প্রিন্ট বা PDF।

  • অভিভাবকের এসএমএস

    ফলাফল, বকেয়া আর নোটিশ অভিভাবকের ফোনে — বাংলায় বা বাংলিশে, প্রত্যেকের নাম আর রোল বসিয়ে।

  • উস্তাদ ও কর্মচারী

    কোন উস্তাদ কোন শ্রেণির কোন বিষয় পড়ান, দিনভিত্তিক রুটিন, ক্লাসে কী পড়ানো হলো, আর মাস শেষে স্যালারি।

মাদ্রাসার নিজের নিয়ম চলে

  • শ্রেণি আর শাখার নাম নিজের মতো — হিফজ বা নূরানী শ্রেণিও নিজের নামে যোগ করা যায়
  • প্রতিটি বিষয়ের নম্বর নিজের ভাগে — লিখিত, মৌখিক, সৃজনশীল, বহুনির্বাচনী — যেকোনো পূর্ণমানে
  • শুরুতে বোর্ডের জিপিএ-৫ গ্রেড; চাইলে নিজের গ্রেড আর নম্বরের সীমা
  • বালক ও বালিকা শাখা বা একাধিক ক্যাম্পাস — কোন শাখা কোথায়, ঠিক করে দিন
  • বাংলা বা ইংরেজিতে চালান; মার্কশিট আর রসিদ ছাপা হয় ইংরেজিতে

এসএসসির জিপিএ কীভাবে হিসাব হয় ৪র্থ বিষয়ের নিয়ম

প্রশ্নোত্তর

কওমি বা হাফেজি মাদ্রাসায় চলবে?

চলবে, তবে শ্রেণি আর বিষয় নিজের মতো সাজিয়ে নিতে হবে। তৈরি তালিকাগুলো আলিয়া মাদ্রাসার (ইবতেদায়ি, দাখিল, আলিম); কওমি বা হিফজের জন্য নিজের শ্রেণি, বিষয় আর গ্রেড নিজের দেওয়া নামে বানিয়ে নিন। ভর্তি, বেতন, ফলাফল আর এসএমএস একইভাবে চলে।

দাখিল ও আলিমের জিপিএ কি বোর্ডের নিয়মে হয়?

হ্যাঁ। জিপিএ-৫ স্কেলে প্রতিটি বিষয়ের গ্রেড, ১ম ও ২য় পত্র মিলে এক গ্রেড, ৪র্থ বিষয়ে ২-এর ওপরের পয়েন্ট যোগ, আর কোনো আবশ্যিক বিষয়ে F হলে ফেল।

আবাসিক শিক্ষার্থী বা বোর্ডিংয়ের হিসাব আছে?

আবাসিক শিক্ষার্থী (হোস্টেল) অংশটি তৈরি হচ্ছে। এখন বোর্ডিং বা খাবারের খরচ অন্য ফির মতো নিজের দেওয়া নামে যোগ করে মাসে মাসে আদায় করা যায়।

খরচ কত?

দাম শিক্ষার্থীর সংখ্যার ওপর নয়: প্রতিষ্ঠানপ্রতি মাসে ৳১,০০০, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে, প্রথম মাসের শুধু বাকি দিনগুলোর।

আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন

কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখে নিতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।