মূল অংশে যান
English

গাইড · রসিদ

স্কুলের মানি রসিদে কী কী থাকে

রসিদ শুধু টাকা পাওয়ার প্রমাণ নয় — পরে কোনো প্রশ্ন উঠলে এটাই হিসাব মেলায়। একটি ভালো রসিদে কী কী থাকা দরকার, নিচে নমুনাসহ।

বোর্ডের নিয়ম মিলিয়ে দেখা হয়েছে

এই গাইডটি লিখেছে BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সফটওয়্যারটি দেখুন

রসিদের প্রতিটি অংশ

স্কুলের বেতনের মানি রসিদের নমুনা — অফিস কপি ও শিক্ষার্থী কপি
BDEducationManager থেকে প্রিন্ট করা রসিদ, ডেমো স্কুলের তথ্যে।
  • প্রতিষ্ঠানের নাম, ঠিকানা আর লোগো
  • রসিদ নম্বর — প্রতিটির আলাদা, কখনো দুবার নয়
  • তারিখ
  • শিক্ষার্থীর নাম, আইডি, শ্রেণি, শাখা আর রোল
  • কোন ফি, কোন মাসের, কত টাকা — প্রতিটি আলাদা লাইনে
  • ছাড় বা লেট ফি থাকলে তা-ও আলাদা লাইনে
  • মোট জমা — অঙ্কে; বাকি থাকলে কত বাকি
  • কে টাকা নিলেন
  • অফিস কপি আর শিক্ষার্থী কপি — এক পাতায় দুটো

রসিদ নম্বর কেন জরুরি

  • অভিভাবক রসিদ হারালেও নম্বর দিয়ে খুঁজে পাওয়া যায়
  • দিনের শেষে রসিদের নম্বর ধরে হিসাব মেলে — কোনোটা বাদ পড়লে চোখে পড়ে
  • একই টাকা দুবার লেখা হয় না

প্রিন্টার না থাকলে

প্রিন্টার না থাকলে ছাপানো রসিদ বইয়ের (ক্যাশ মেমো) নম্বরটা সফটওয়্যারে লিখে রাখুন — তাহলেও হিসাব আর নম্বর মেলে।

সফটওয়্যারে রসিদ

BDEducationManager-এ টাকা জমা নিলেই রসিদ নম্বর নিজে আসে, ছাড় আর লেট ফি আলাদা লাইনে বসে, আর বাকি থাকলে বকেয়া হয়ে থাকে। নেট ধীর হলেও একই জমা দুবার ওঠে না।

স্কুলের বেতন আদায় সফটওয়্যার

প্রশ্নোত্তর

এক রসিদে কয়েক মাসের বেতন নেওয়া যায়?

যায়। প্রতিটি মাস আলাদা লাইনে থাকে, নিচে মোট।

রসিদ কি অভিভাবকের ফোনে যায়?

চাইলে এসএমএসে জমার খবর পাঠানো যায় — কত টাকা, রসিদ নম্বরসহ।

আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন

কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।