ব্যবহারের শর্ত — ব্যবহারের শর্ত — সহজ ভাষায়
সফটওয়্যারটা কীভাবে চলে, বিল কীভাবে হয়, আর কার কী দায়িত্ব — নিচে সব এক জায়গায়। কোনো প্রশ্ন থাকলে রেজিস্ট্রেশনের আগে আমাদের জিজ্ঞেস করুন।
BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন
অ্যাকাউন্ট
- রেজিস্ট্রেশন করেন প্রতিষ্ঠানের পক্ষে একজন — তিনিই প্রথম অ্যাডমিন
- প্রত্যেকের নিজের লগইন; পাসওয়ার্ড কাউকে দেবেন না
- কে কী করতে পারবেন, প্রতিষ্ঠান ঠিক করে — তাঁদের কাজের দায় প্রতিষ্ঠানের
বিল ও ব্যালান্স
- ৫০০ জন শিক্ষার্থী পর্যন্ত মাসে ৳১,০০০; এর বেশি হলে প্রতি শিক্ষার্থী মাসে ৳১ করে বেশি — সব ফিচার এই দামে
- রেজিস্ট্রেশন ফি ৳২,০০০, শুরুতে একবারই
- ব্যালান্সে টাকা রাখুন: বিকাশ বা নগদ দিয়ে পাঠিয়ে ট্রানজেকশন আইডি দিন, ১ ঘণ্টার মধ্যে যোগ হয়
- প্রথম বিল রেজিস্ট্রেশনের ১০ দিন পরে; সেই মাসে ১০ দিনের বেশি বাকি থাকলে পুরো মাসের, না হলে শুধু ৳৫০০
- এরপর প্রতি মাসের ১ তারিখে ব্যালান্স থেকে নিজেই কেটে যায়
- ব্যালান্স শেষ হলেও ১ দিন সময়; এরপর টাকা না দেওয়া পর্যন্ত শুধু দেখা যায় — তথ্য মুছে যায় না
- প্রতিটি এসএমএস ৳০.৪২; পাঠানোর আগেই খরচ দেখায়, না গেলে টাকা ফেরত
এসএমএস ব্যবহারের নিয়ম
- শুধু নিজের শিক্ষার্থী, অভিভাবক আর কর্মীদের — প্রতিষ্ঠানের কাজের খবর
- বিজ্ঞাপন, ভুয়া বা কাউকে বিরক্ত করার মেসেজ নয়
- প্রতিটি এসএমএসের হিসাব থাকে — কাকে, কখন, কী
তথ্যের দায়িত্ব
- সফটওয়্যারে যা লেখা হয় — নম্বর, ফি, শিক্ষার্থীর তথ্য — তার সঠিকতা প্রতিষ্ঠানের
- রেজাল্ট বোর্ডের নিয়মে হিসাব হয়; প্রকাশের আগে ড্রাফট দেখে নিন
- নিজের কপি Excel আর PDF-এ নামিয়ে রাখতে পারেন
- কোনো সমস্যা হলে সফটওয়্যার থেকে লিখুন — সাপোর্টের জন্য আলাদা ফি নেই
এই শর্ত বদলালে এই পেজেই নতুন তারিখসহ লেখা থাকবে। সর্বশেষ বদল: ১৬ অক্টোবর ২০২৬।
প্রশ্নোত্তর
চুক্তি কত দিনের?
বছরের কোনো চুক্তি নেই — মাসে মাসে বিল।
বিল না দিলে কি তথ্য মুছে যায়?
না। ১ দিন পর শুধু দেখা যায়, বদলানো যায় না; টাকা দিলেই আবার সব চালু।
দাম কোথায় লেখা থাকে?
এই সাইটেই — দামের অংশে আর “স্কুল সফটওয়্যারের দাম” পেজে।
আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন
কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।