মূল অংশে যান
English

ক্লাস রুটিন সফটওয়্যার — ক্লাস রুটিন — বানানো, বদলানো আর প্রিন্ট, এক জায়গায়

কাগজে রুটিন বানাতে গেলে এক শিক্ষক একই সময়ে দুই ক্লাসে পড়ে যান। এখানে ঘরে ক্লিক করে বিষয় বসান — শিক্ষক নিজেই আসেন, আর একই পিরিয়ডে দুই শাখায় পড়লে সফটওয়্যার আটকে দেয়।

BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন

রুটিন বানানোর ধাপ

  1. ১

    পিরিয়ড সাজান

    কখন শুরু, ক্লাস কত মিনিটের, কয়টি ক্লাস, টিফিন কখন; সপ্তাহের কোন কোন দিন ক্লাস।

  2. ২

    ঘরে বিষয় বসান

    ঘরে ক্লিক করে বিষয়; অ্যাসাইন করা শিক্ষক নিজেই বসে যান। টেনে জায়গা বদল, কপি করে অনেক ঘরে।

  3. ৩

    বাকি দিনগুলোতে

    এক দিনের রুটিন বানিয়ে বাকি দিনগুলোতেও বসান, তারপর যা আলাদা শুধু তা বদলান।

শিক্ষক না এলে — এক দিনের বদল

  • এক তারিখের এক পিরিয়ড অন্য শিক্ষককে, বা অন্য বিষয়ে
  • ক্লাস না হলে সেই পিরিয়ড ফাঁকা দেখানো
  • যে শিক্ষক তখন অন্য ক্লাসে, তাঁকে দেওয়া যায় না
  • সপ্তাহের রুটিন যেমন ছিল থাকে — বদল শুধু সেই দিনের

প্রিন্ট আর শিক্ষকের নিজের রুটিন

  • দিন ধরে

    সব শাখার সেদিনের রুটিন এক পেজে — নোটিশ বোর্ডের জন্য।

  • শাখা ধরে

    এক শাখার পুরো সপ্তাহ — ক্লাসরুমে টাঙানোর জন্য।

  • শিক্ষক ধরে

    একজন শিক্ষকের পুরো সপ্তাহ; লগইন করলে শিক্ষক নিজের রুটিন নিজেই দেখেন।

শিক্ষক মনিটরিং সফটওয়্যার

প্রশ্নোত্তর

এক শিক্ষক একই সময়ে দুই শাখায় পড়ে গেলে?

সফটওয়্যার আটকে দেয় — একই পিরিয়ডে এক শিক্ষক দুই শাখায় বসে না।

শুক্রবার বা শনিবার ক্লাস হয় না — বাদ দেওয়া যায়?

যায়। সপ্তাহের কোন কোন দিন ক্লাস হয়, আপনি ঠিক করেন।

কলেজ বা মাদ্রাসার রুটিনও হবে?

হবে। শ্রেণি আর বিষয় যা-ই হোক, রুটিন একইভাবে বানানো যায়।

খরচ কত?

৫০০ জন শিক্ষার্থী পর্যন্ত মাসে ৳১,০০০; এর বেশি হলে প্রতি শিক্ষার্থী মাসে ৳১ করে বেশি, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে — রেজিস্ট্রেশনের মাসে ১০ দিনের বেশি বাকি থাকলে পুরো মাসের, না হলে শুধু ৳৫০০।

আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন

কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।