মূল অংশে যান
English

কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার — একাদশ থেকে দ্বাদশ — কলেজের অফিস এক জায়গায়

উচ্চ মাধ্যমিক কলেজ আর স্কুল অ্যান্ড কলেজের জন্য। অর্ধবার্ষিক থেকে নির্বাচনী পরীক্ষা, এইচএসসির নিয়মে জিপিএ, প্রতিটি শিক্ষার্থীর মার্কশিট আর মাসিক বেতন — সব এক সফটওয়্যারে।

প্রথম দিন থেকেই যা তৈরি থাকে

কলেজ বাছলে একাদশ-দ্বাদশের সাথে প্রথম থেকে দশম শ্রেণিও তৈরি হয় — যেগুলো আপনার নেই, সেটআপের সময়েই বাদ দিন।

স্তর শ্রেণি যে বিষয়গুলো তৈরি থাকে
মাধ্যমিক নবম–দশম বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি (১ম ও ২য় পত্র), গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম ও নৈতিক শিক্ষা, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত — ৪র্থ বিষয়
উচ্চ মাধ্যমিক একাদশ–দ্বাদশ বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি (১ম ও ২য় পত্র), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত — ৪র্থ বিষয়

পরীক্ষা: অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, প্রাক-নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা; নম্বরের ছক: লিখিত ১০০, সৃজনশীল ৭০ + বহুনির্বাচনী ৩০, সৃজনশীল ৫০ + বহুনির্বাচনী ২৫ + ব্যবহারিক ২৫।

তৈরি তালিকাটি বিজ্ঞান বিভাগের। ব্যবসায় শিক্ষা বা মানবিকের জন্য আলাদা শ্রেণি রাখুন — যেমন ‘একাদশ ব্যবসায় শিক্ষা’ — আর তার বিষয় (হিসাববিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি …) নিজের নামে যোগ করুন; প্রতিটির নম্বরের ভাগ আর ৪র্থ বিষয় আপনার মতো।

এইচএসসির নিয়মে ফলাফল

  • প্রতিটি অংশে আলাদা পাস — সৃজনশীল, বহুনির্বাচনী, ব্যবহারিক — আর সব মিলিয়েও ৩৩%
  • ১ম ও ২য় পত্রের নম্বর মিলিয়ে এক গ্রেড
  • ৪র্থ বিষয়ে ২-এর ওপরের পয়েন্ট যোগ; ফেল করলেও ক্ষতি নেই
  • কোনো আবশ্যিক বিষয়ে F হলে জিপিএ ০.০০ আর ফেল
  • মেধাস্থান শাখায় বা পুরো শ্রেণিতে
  • ফল প্রকাশের আগে খসড়া; প্রকাশ করলে সেই শ্রেণির নম্বর লক থাকে

৪র্থ বিষয়ের নিয়ম রেজাল্ট ও মার্কশিট সফটওয়্যার

অফিস, শিক্ষক আর হিসাব

  • ভর্তি ও শিক্ষার্থী

    ভর্তিতেই আইডি, রোল আর রসিদ; পুরনো তালিকা Excel থেকে; প্রত্যেকের সব বছরের ফলাফল আর পেমেন্ট এক পাতায়।

  • বেতন ও অন্যান্য ফি

    মাসিক বেতন নিজে থেকে; ফরম পূরণ বা পরীক্ষার ফি নিজের দেওয়া নামে — একবার বা মাসে মাসে।

  • শিক্ষক ও রুটিন

    কোন শিক্ষক কোন শাখায় কোন বিষয় পড়ান, দিনভিত্তিক রুটিন, আর ক্লাসে কী পড়ানো হলো তার হিসাব।

  • কে কী করতে পারবেন

    অধ্যক্ষের সব অ্যাক্সেস; হিসাবরক্ষক টাকার কাজ, শিক্ষক শুধু নিজের বিষয়ের নম্বর — সেটিং থেকে বদলানো যায়।

প্রশ্নোত্তর

অনার্স বা ডিগ্রি কোর্সে চলবে?

এখনকার সফটওয়্যার প্লে থেকে দ্বাদশ পর্যন্ত শ্রেণিভিত্তিক পড়াশোনার জন্য। সেমিস্টার বা সিজিপিএ-ভিত্তিক অনার্স-ডিগ্রির নিজস্ব নিয়ম এতে নেই।

বিজ্ঞান, ব্যবসায় আর মানবিক আলাদা রাখা যায়?

যায়। প্রতিটি বিভাগকে আলাদা শ্রেণি হিসেবে রাখুন — যেমন ‘একাদশ বিজ্ঞান’, ‘একাদশ মানবিক’ — প্রতিটির নিজের বিষয়, নম্বরের ছক আর ৪র্থ বিষয়।

ফল প্রকাশের পর ভুল ধরা পড়লে?

প্রকাশ তুলে নিন, নম্বর ঠিক করুন, তারপর ফলাফল আবার তৈরি করে প্রকাশ করুন। কে কখন কোন নম্বর বদলালেন, তা অ্যাক্টিভিটি লগে থাকে।

খরচ কত?

দাম শিক্ষার্থীর সংখ্যার ওপর নয়: প্রতিষ্ঠানপ্রতি মাসে ৳১,০০০, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে, প্রথম মাসের শুধু বাকি দিনগুলোর।

আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন

কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখে নিতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।