স্কুলের গাড়ি — স্কুলের গাড়ির হিসাব — কে কোন গাড়িতে, কত ফি, কে বাকি
খাতায় গাড়ির হিসাব রাখলে মাসের শুরুতে কে এ মাসে গাড়িতে আছে, কার ছাড় কত, কে দেয়নি — সব আলাদা করে দেখতে হয়। এখানে শিক্ষার্থীকে একবার গাড়িতে দিলে ফি প্রতি মাসে বেতনের পাশে নিজে থেকেই বিল হয়। যে স্কুলের গাড়ি নেই, তার সফটওয়্যারে এসব দেখায়ই না।
BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন
গাড়ি, রুট আর ড্রাইভার
- সেটিংসে “স্কুলের গাড়ি আছে” টিক দিলে তবেই মেনুতে আসে
- গাড়ি যোগ হয় রুট আর ড্রাইভারের নামসহ
- এক রুটে একাধিক গাড়ি, বা এক গাড়ি দুই রুটে
- গাড়ির নম্বর, সিট সংখ্যা আর ড্রাইভারের মোবাইল
গাড়ি ফি — রুট, শ্রেণি বা কিমি ধরে
কোন নিয়মে দাম ধরা হবে, তা স্কুল ঠিক করে। রুট ধরে হলে প্রতিটি রুটের এক দাম, শ্রেণি ধরে হলে প্রতিটি শ্রেণির আলাদা, কিমি ধরে হলে ধাপে ধাপে: যেমন ২ কিমি পর্যন্ত এত, ৫ কিমি পর্যন্ত এত। শিক্ষার্থীকে গাড়িতে দিলেই দাম নিজে আসে; হাতে লিখতে হয় না। চুক্তি হলে ছাড় শতাংশে বা টাকায়।
- মাঝমাসে শুরু করলে পুরো মাসের ফি, নাকি যেদিন শুরু সেদিন থেকে — স্কুল ঠিক করে
- গাড়ি ফিতে আলাদা লেট ফি, চাইলে
- দাম একবার দিলে নতুন বছরেও থাকে
কোনো মাসে গাড়ি নেই, আবার শুরু
শিক্ষার্থী কোনো মাসে গাড়ি ব্যবহার না করলে সেই মাস বন্ধ করে দিন; পরের মাস থেকে নিজে থেকেই চলবে, সেই মাসের আনপেইড বিল বাদ যাবে। টাকা আগেই জমা হয়ে থাকলে বিল যেমন আছে থাকে, আর সফটওয়্যার জানিয়ে দেয়। আবার শুরু করলে আগের গাড়ি আর চুক্তি ফিরে আসে। রোজা বা লম্বা ছুটির মাসে একসাথে সবাইকে বন্ধ করা যায়।
কারা ব্যবহার করে, কারা করে না
- শিক্ষার্থী তালিকায় ফিল্টার: ব্যবহার করে, করে না, বা এক গাড়ি বা এক রুট; PDF আর Excel-এও
- গাড়ি ধরে শিক্ষার্থীর তালিকা — কে কোথা থেকে ওঠে, কত কিমি, অভিভাবকের মোবাইল — ড্রাইভারের হাতে দেওয়ার মতো, বাংলা বা ইংরেজিতে
- গাড়ি বা রুট ধরে অভিভাবককে এসএমএস
মাসের হিসাব আর ড্রাইভারের খরচ
রুট আর গাড়ি ধরে বিল, ছাড়, আদায় আর বকেয়া এক পেজে। প্রত্যেক ড্রাইভার মাসের তালিকায় নিজে থেকে “বাকি” হিসেবে আসেন; পেমেন্ট দিলে তাঁর নামে ভাউচার হয়, আর স্কুলের খরচের হিসাবে যায়। তাই গাড়ি থেকে কত আয় হলো, ড্রাইভারের খরচ বাদে কত থাকল, দেখা যায়।
প্রশ্নোত্তর
আমাদের স্কুলের গাড়ি নেই। এসব কি দেখাবে?
না। সেটিংসে চালু না করলে মেনু, ফর্ম, ফিল্টার — কোথাও গাড়ির কিছু দেখায় না।
এর জন্য কি আলাদা টাকা লাগে?
না। সব ফিচার এক দামে, গাড়ির অংশও।
এতে কি গাড়ির লাইভ লোকেশন দেখা যায়?
না। এটা গাড়ি, ফি আর হিসাবের সফটওয়্যার; GPS নেই।
খরচ কত?
৫০০ জন শিক্ষার্থী পর্যন্ত মাসে ৳১,০০০, শিক্ষার্থী যত কমই হোক; এর বেশি হলে মোট শিক্ষার্থী × ৳২ মাসে, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে — রেজিস্ট্রেশনের মাসে ১০ দিনের বেশি বাকি থাকলে পুরো মাসের, না হলে শুধু ৳৫০০।
আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন
কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।