মূল অংশে যান
English

কেনার আগে

স্কুল সফটওয়্যার বাছাইয়ের আগে যে ১০টি বিষয় দেখবেন

“সেরা” সফটওয়্যার সেটিই, যেটি আপনার প্রতিষ্ঠানের নিয়মে চলে, দাম পরিষ্কার, আর কিনে ফেলার আগে নিজে চালিয়ে দেখা যায়। যেকোনো বিক্রেতাকে এই ১০টি প্রশ্ন করুন।

বোর্ডের নিয়ম মিলিয়ে দেখা হয়েছে

১০টি প্রশ্ন

  1. ১

    দাম কীভাবে ধরা হয়?

    প্রতি শিক্ষার্থী মাসে কত, শিক্ষার্থী বাড়লে বিল কত বাড়ে, সেটআপ চার্জ আছে কিনা — লিখিত দাম চান।

  2. ২

    সব ফিচার কি এক প্ল্যানে?

    রেজাল্ট, স্যালারি, এসএমএস বা ওয়েবসাইট কোনো উঁচু প্ল্যানে বা আলাদা দামে কিনা দেখুন।

  3. ৩

    বোর্ডের নিয়মে রেজাল্ট হয়?

    ১ম-২য় পত্র মিলিয়ে গ্রেড, ৪র্থ বিষয়ের পয়েন্ট, সৃজনশীল-বহুনির্বাচনী-ব্যবহারিকে আলাদা পাস, মেধাস্থান — একটা মার্কশিট বানিয়ে মিলিয়ে নিন।

  4. ৪

    বাংলায় চলে?

    অফিস আর শিক্ষকেরা যেন নিজের ভাষায় চালাতে পারেন; ছাপা কাগজ কোন ভাষায়, তাও দেখুন।

  5. ৫

    মোবাইলে পুরোটা চলে?

    শিক্ষক কি ফোন থেকেই নম্বর দিতে পারেন? অফিস কি ফোনে টাকা নিতে পারে?

  6. ৬

    নিজে চালিয়ে দেখা যায়?

    বিক্রেতার দেখানো ডেমো নয় — নিজে ঘুরে দেখার মতো ডেমো আছে কিনা।

  7. ৭

    তথ্য কি আপনার?

    শিক্ষার্থী, রসিদ আর রিপোর্ট Excel-এ নামানো যায় কিনা, প্রতিদিন ব্যাকআপ হয় কিনা।

  8. ৮

    কে কী বদলাল, দেখা যায়?

    নম্বর বা টাকার হিসাব কে কখন বদলাল — আগে-পরে সহ — তার রেকর্ড থাকা জরুরি।

  9. ৯

    এসএমএসের খরচ কত?

    প্রতি এসএমএস কত, আলাদা অ্যাকাউন্ট লাগে কিনা, পাঠানোর আগে খরচ দেখায় কিনা।

  10. ১০

    সমস্যা হলে কে দেখবে?

    সফটওয়্যারের ভেতর থেকে লেখা যায় কিনা, ফোনে পাওয়া যায় কিনা।

BDEducationManager-এ এগুলো কেমন

  • দাম: ৫০০ জন পর্যন্ত মাসে ৳১,০০০; তার বেশি হলে প্রতি শিক্ষার্থী মাত্র ৳১; সব দাম মূল পাতায় লেখা
  • একটাই প্ল্যান — সব ফিচার এক দামে, যত ইউজারই থাকুক
  • বোর্ডের নিয়মে জিপিএ, ৪র্থ বিষয়, ১ম-২য় পত্র আর মেধাস্থান
  • বাংলা বা ইংরেজি, যার যেমন পছন্দ; পুরোটা মোবাইলেও
  • লগইন ছাড়াই ডেমো — একটি পুরো স্কুল সাজানো
  • Excel-এ নামানো যায়; প্রতি রাতে পুরো তথ্যের ব্যাকআপ
  • কে কখন কী বদলালেন — আগে-পরে সহ লগ
  • এসএমএস সফটওয়্যারের ভেতরেই; পাঠানোর আগে খরচ দেখায়
  • সফটওয়্যারের ভেতর থেকে হেল্পলাইন, আর সরাসরি ফোন

প্রশ্নোত্তর

বাংলাদেশে সেরা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার কোনটি?

যেটি আপনার প্রতিষ্ঠানের নিয়মে রেজাল্ট দেয়, দাম পরিষ্কার, সব ফিচার এক প্ল্যানে, আর কেনার আগে নিজে চালিয়ে দেখা যায়। ওপরের ১০টি প্রশ্ন যেকোনো বিক্রেতাকে করুন — BDEducationManager-এর উত্তর এই পাতাতেই আছে।

ফ্রি স্কুল সফটওয়্যার কি ভালো?

ছোট কাজে চলতে পারে, কিন্তু দেখুন — তথ্য কোথায় থাকে, ব্যাকআপ কে নেয়, সমস্যা হলে কে দেখে, আর রেজাল্টের নিয়ম বোর্ডের সাথে মেলে কিনা।

খরচ কত?

৫০০ জন শিক্ষার্থী পর্যন্ত মাসে ৳১,০০০; এর বেশি হলে প্রতি শিক্ষার্থী মাসে ৳১ করে বেশি, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে, প্রথম মাসের শুধু বাকি দিনগুলোর।

আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন

কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।