শিক্ষক মনিটরিং সফটওয়্যার — কে কোন ক্লাস নিলেন, কী পড়ালেন — রোজ, এক পাতায়
প্রধান শিক্ষক অফিসে বসেই দেখেন: আজ কোন শিক্ষক রুটিনের কয়টি ক্লাস নিলেন, কী পড়ালেন, কী বাড়ির কাজ দিলেন। শিক্ষক লেখেন ফোন থেকেই, নিজের ক্লাসেরটুকু। মাস শেষে প্রত্যেক শিক্ষকের রিপোর্ট তৈরি।
BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন
রোজকার মনিটরিং
আজ কী পড়ালেন, কী বাড়ির কাজ — ফোন থেকেই
প্রতিটি ক্লাসে “কী পড়ানো হলো” আর “বাড়ির কাজ”। শিক্ষক পান শুধু নিজের অ্যাসাইন করা ক্লাস। শিক্ষক না পারলে অফিস তাঁর হয়ে লিখে দেয় — কে লিখলেন, তা-ও থাকে।
রোজ কে কোন ক্লাস নিলেন — সাথে প্রধানের মন্তব্য
যেকোনো তারিখে প্রত্যেক শিক্ষক: রুটিনে কয়টি ক্লাস, কয়টির আপডেট লেখা। প্রতিটি ক্লাসে কী পড়ানো হলো, কী বাড়ির কাজ। প্রধান প্রত্যেক শিক্ষকের দিনের ওপর মন্তব্য লেখেন।
মাস শেষে প্রত্যেক শিক্ষকের রিপোর্ট
মাস, শিক্ষক, শাখা আর বিষয় ধরে ফিল্টার। সারাংশ: কে কোন শাখায় কোন বিষয়ে কয়টি ক্লাস নিলেন, শেষ কবে। প্রতিদিনের পুরো বিবরণ।
কোন বিষয়ের নম্বর দেওয়া এখনও বাকি
শাখা আর বিষয় ধরে: কতজনের নম্বর দেওয়া হয়েছে। কোন শাখার কোন বিষয় এখনো সাবমিট হয়নি। ভুল থাকলে প্রধান সাবমিট করা নম্বর আবার খুলে দেন।
রুটিন আর কে কী পড়ান
শিক্ষক অ্যাসাইন — কে কোন ক্লাসে কোন বিষয় পড়ান
শাখা ধরে: প্রতিটি বিষয়ের পাশে শিক্ষক সিলেক্ট করলেই সেভ। শিক্ষক ধরে: একজনের সব ক্লাস একসাথে দেখা ও বদলানো। শিক্ষক নম্বর দেন আর ক্লাস আপডেট লেখেন শুধু নিজের অ্যাসাইন করা বিষয়ে।
ক্লাস রুটিন — কার কখন ক্লাস
পিরিয়ড সাজানো: কখন শুরু, ক্লাস কত মিনিটের, কয়টি ক্লাস, টিফিন কখন। সপ্তাহের কোন কোন দিন ক্লাস হয়। ঘরে ক্লিক করে বিষয়; টেনে জায়গা বদল; কপি করে অনেক ঘরে।
শিক্ষক না এলে এক দিনের জন্য ক্লাস বদল
এক তারিখের এক পিরিয়ড অন্য শিক্ষককে, বা অন্য বিষয়ে। ক্লাস না হলে সেই পিরিয়ড ফাঁকা দেখানো। যে শিক্ষক তখন অন্য ক্লাসে, তাঁকে দেওয়া যায় না।
পুরো রুটিন এক পেজে প্রিন্ট — দিন, শাখা বা শিক্ষক ধরে
দিন ধরে: সব শাখার রুটিন এক পেজে। শাখা ধরে: পুরো সপ্তাহ। শিক্ষক ধরে: পুরো সপ্তাহ।
শিক্ষক-কর্মচারীর তথ্য, ছুটি আর স্যালারি
শিক্ষক-কর্মচারীর তথ্য, প্রত্যেকের আলাদা লগইন
নাম, রোল, পদবি, মোবাইল, যোগদানের তারিখ আর মাসিক স্যালারি। জন্মতারিখ, NID, ঠিকানা আর যোগ্যতাও রাখা যায়। নতুন অ্যাকাউন্টে টেম্পোরারি পাসওয়ার্ড; প্রথম লগইনে নিজের পাসওয়ার্ড।
কার কত ছুটি পাওনা, কত নিলেন
বছরে কত দিন ছুটি পাওনা — প্রত্যেকের আলাদা। ছুটি লেখা: কবে থেকে কবে, কত দিন (আধা দিনও), কারণ। পাওনা, নেওয়া আর বাকি — এক নজরে।
- মাস ধরে সবার স্যালারি, বোনাস আর কর্তন; স্যালারি স্লিপ — অফিস কপি আর কর্মচারী কপি
- শিক্ষক নম্বর দেন আর ক্লাস আপডেট লেখেন শুধু নিজের অ্যাসাইন করা বিষয়ে; টাকা-পয়সার হিসাব তাঁর মেনুতেই থাকে না
- শিক্ষক-কর্মচারীর হাজিরা (আঙুলের ছাপে) এখনো নেই — আসছে
প্রশ্নোত্তর
শিক্ষক কি ফোন থেকেই লিখতে পারেন?
পারেন। পুরো সফটওয়্যার মোবাইলের ব্রাউজারেই চলে; শিক্ষক লগইন করে নিজের আজকের ক্লাসগুলো পান, প্রতিটিতে “কী পড়ানো হলো” আর “বাড়ির কাজ” লেখেন।
শিক্ষক লিখতে না পারলে?
অফিস তাঁর হয়ে লিখে দিতে পারে — কে লিখলেন, তা-ও থাকে। যে ক্লাস হয়নি, সেটা খালি থাকে।
এক শিক্ষক কি অন্যের রিপোর্ট দেখতে পান?
না। ক্লাস আপডেট আর তার রিপোর্টে শিক্ষক শুধু নিজেরটা দেখেন; সবার রিপোর্ট দেখেন প্রধান, অফিস আর যাঁকে আপনি অ্যাক্সেস দেন। ক্লাস রুটিন সবাই দেখতে পান।
শিক্ষক না এলে সেদিনের ক্লাস?
সেই এক দিনের জন্য পিরিয়ডটা অন্য শিক্ষককে দিন, বা ফাঁকা দেখান — সপ্তাহের রুটিন যেমন ছিল থাকে।
আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন
কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।