মূল অংশে যান
English

অ্যাপ হিসেবে ইনস্টল করুন

ইনস্টল করলে ফোনের হোম স্ক্রিনে বা কম্পিউটারের ডেস্কটপে আইকন আসবে — এক চাপে সফটওয়্যার খুলবে, আলাদা জানালায়।

  1. Chrome-এ ওপরের ডান কোণে ⋮ চাপুন
  2. “অ্যাপ ইনস্টল করুন” বা “হোম স্ক্রিনে যোগ করুন” চাপুন
  3. “ইনস্টল” চাপুন — আইকন হোম স্ক্রিনে চলে আসবে

এসএসসি ও এইচএসসি ম্যানেজমেন্ট সফটওয়্যার — নবম থেকে দ্বাদশ — বিভাগ, ৪র্থ বিষয় আর জিপিএ বোর্ডের নিয়মে

এসএসসি আর এইচএসসির শ্রেণিতে প্রত্যেক শিক্ষার্থীর বিষয় আলাদা — বিভাগ, ৪র্থ বিষয়, দুই পত্র। নবম-দশম আর একাদশ-দ্বাদশের বিভাগ ও বিষয় তৈরি থাকে; শিক্ষক নম্বর দিলেই বোর্ডের নিয়মে গ্রেড, জিপিএ আর মেধাস্থান।

BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন

যে বিভাগ আর বিষয়গুলো তৈরি থাকে

লেভেল শ্রেণি যে বিষয়গুলো তৈরি থাকে
এসএসসি নবম–দশম বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি (১ম ও ২য় পত্র), গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম ও নৈতিক শিক্ষা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (জিপিএ-তে নয়), ক্যারিয়ার শিক্ষা (জিপিএ-তে নয়)। বিজ্ঞান: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। মানবিক: বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি। ব্যবসায় শিক্ষা: বিজ্ঞান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ। যেকোনো বিভাগে ঐচ্ছিক (৪র্থ বিষয়) হিসেবে: কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান
এইচএসসি একাদশ–দ্বাদশ বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি (১ম ও ২য় পত্র), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিজ্ঞান: পদার্থবিজ্ঞান (১ম ও ২য় পত্র), রসায়ন (১ম ও ২য় পত্র), জীববিজ্ঞান (১ম ও ২য় পত্র), উচ্চতর গণিত (১ম ও ২য় পত্র), ভূগোল (১ম ও ২য় পত্র)। মানবিক: অর্থনীতি (১ম ও ২য় পত্র), পৌরনীতি ও সুশাসন (১ম ও ২য় পত্র), ইতিহাস (১ম ও ২য় পত্র), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১ম ও ২য় পত্র), ইসলাম শিক্ষা (১ম ও ২য় পত্র), সমাজবিজ্ঞান (১ম ও ২য় পত্র), সমাজকর্ম (১ম ও ২য় পত্র), যুক্তিবিদ্যা (১ম ও ২য় পত্র), মনোবিজ্ঞান (১ম ও ২য় পত্র), ভূগোল (১ম ও ২য় পত্র)। ব্যবসায় শিক্ষা: হিসাববিজ্ঞান (১ম ও ২য় পত্র), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (১ম ও ২য় পত্র), ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (১ম ও ২য় পত্র), উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (১ম ও ২য় পত্র), অর্থনীতি (১ম ও ২য় পত্র), ভূগোল (১ম ও ২য় পত্র)

দাখিল আর আলিমের তালিকা মাদ্রাসার পেজে।

এসএসসি-এইচএসসির বিভাগ ও বিষয় দাখিল ও আলিম সফটওয়্যার

রেজাল্ট — যেভাবে বোর্ড হিসাব করে

  • প্রতিটি অংশে আলাদা পাস — সৃজনশীল, বহুনির্বাচনী আর ব্যবহারিক
  • এইচএসসিতে দুই পত্রের নম্বর মিলিয়ে বিষয়ের গ্রেড
  • ৪র্থ বিষয়ে ২-এর বেশি পয়েন্ট যোগ; ৪র্থ বিষয়ে ফেল করলে কেউ ফেল করে না
  • নবম-দশমে শারীরিক শিক্ষা আর ক্যারিয়ার শিক্ষা মার্কশিটে, জিপিএ-তে নয়
  • মেধাস্থান শাখা, শ্রেণি বা বিভাগে: আগে পাস করা শিক্ষার্থী, তারপর মোট নম্বর

এসএসসির জিপিএ কীভাবে হিসাব হয় এইচএসসির জিপিএ কীভাবে হিসাব হয় মেধাস্থান কীভাবে ঠিক হয়

পরীক্ষার আগে আর পরে যা লাগে

  • নির্বাচনী আর মডেল টেস্ট

    নির্বাচনী পরীক্ষা তৈরি থাকে; মডেল টেস্ট নিজের নামে যোগ করুন।

  • এডমিট কার্ড

    প্রত্যেকের নিজের বিষয় আর কোডসহ; বকেয়া বেশি থাকলে আটকে রাখা যায়।

  • রেজিস্ট্রেশন নম্বর

    নবম থেকে দ্বাদশের মার্কশিটে বিভাগ আর বোর্ডের রেজিস্ট্রেশন নম্বর ছাপা হয়।

  • আগের বছরের ব্যাচ

    নতুন বছরেও আগের বছরের দশম বা দ্বাদশের প্রশংসাপত্র, টিসি আর এসএমএস — বছর বেছে নিয়ে।

আইডি কার্ড ও সার্টিফিকেট সফটওয়্যার পরীক্ষা ও নম্বর এন্ট্রি

প্রশ্নোত্তর

এসএসসি বা এইচএসসির বোর্ড রেজাল্ট কি এখানে আসে?

না। এখানে প্রতিষ্ঠানের নিজের পরীক্ষার রেজাল্ট হয় — নির্বাচনী, মডেল টেস্ট, বার্ষিক — বোর্ডের নিয়মে। বোর্ডের পাবলিক পরীক্ষার রেজাল্ট বোর্ডের ওয়েবসাইটে।

বিজ্ঞানে জীববিজ্ঞান আর উচ্চতর গণিত — কোনটা ৪র্থ?

শিক্ষার্থী যেটা বেছে নেয়। একটা আবশ্যিক হয়, অন্যটা ৪র্থ; সফটওয়্যার দেখে নেয় দুটো যেন একসাথে আবশ্যিক বা ৪র্থ না হয়।

খরচ কত?

২০০ জন বা তার কম শিক্ষার্থী হলে মাসে ৳৫০০; ৫০০ জন শিক্ষার্থী পর্যন্ত মাসে ৳১,০০০; এর বেশি হলে প্রতি শিক্ষার্থী মাসে ৳১ করে বেশি, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে — রেজিস্ট্রেশনের মাসে ১০ দিনের বেশি বাকি থাকলে পুরো মাসের, না হলে শুধু ৳৫০০।

আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন

কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।