দাখিল ও আলিম ম্যানেজমেন্ট সফটওয়্যার — দাখিল আর আলিম — বিভাগ, বিষয় আর রেজাল্ট বোর্ডের নিয়মে
ধরন হিসেবে মাদ্রাসা সিলেক্ট করলে দাখিলের নবম-দশম আর আলিমের একাদশ-দ্বাদশ বিভাগ ধরে তৈরি হয়। কুরআন মাজিদ, হাদিস, আরবি আর ফিকহের সাথে প্রত্যেক বিভাগের নিজের বিষয়। প্রত্যেক শিক্ষার্থীর বিভাগ আর ৪র্থ বিষয় আলাদা, রেজাল্ট আর মার্কশিটে শুধু তার নিজের বিষয়।
BDEducationManager — বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার — ভর্তি, রেজাল্ট, বেতন, হাজিরা আর এসএমএস এক জায়গায়। সব ফিচার এক দামে। পুরো সফটওয়্যার দেখুন
যে বিভাগ আর বিষয়গুলো তৈরি থাকে
তালিকাগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত তালিকা আর রুটিন থেকে নেওয়া। আপনার মাদ্রাসার কাগজের সাথে মিলিয়ে নিন — বাদ দেওয়া, নাম বা কোড বদলানো, নতুন বিষয় যোগ করা যায়।
| লেভেল | শ্রেণি | যে বিষয়গুলো তৈরি থাকে |
|---|---|---|
| দাখিল | নবম–দশম | কুরআন মাজিদ ও তাজবীদ, হাদিস শরিফ, আরবি (১ম ও ২য় পত্র), আকাইদ ও ফিকহ, বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি (১ম ও ২য় পত্র), গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (জিপিএ-তে নয়), ক্যারিয়ার শিক্ষা (জিপিএ-তে নয়)। বিজ্ঞান: পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। সাধারণ: ইসলামের ইতিহাস, পৌরনীতি ও নাগরিকতা, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, মানতিক, উর্দু, ফার্সি। ব্যবসায় শিক্ষা: হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ। যেকোনো বিভাগে ঐচ্ছিক (৪র্থ বিষয়) হিসেবে: কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান |
| আলিম | একাদশ–দ্বাদশ | আল-কুরআন, হাদিস ও উসুলুল হাদিস, আল-ফিকহ (১ম ও ২য় পত্র), বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি (১ম ও ২য় পত্র), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিজ্ঞান: আরবি সাহিত্য, পদার্থবিজ্ঞান (১ম ও ২য় পত্র), রসায়ন (১ম ও ২য় পত্র), জীববিজ্ঞান (১ম ও ২য় পত্র), উচ্চতর গণিত (১ম ও ২য় পত্র)। সাধারণ: আরবি (১ম ও ২য় পত্র), বালাগাত ও মানতিক, ইসলামের ইতিহাস, অর্থনীতি (১ম ও ২য় পত্র), পৌরনীতি ও সুশাসন (১ম ও ২য় পত্র), উর্দু (১ম ও ২য় পত্র), ফার্সি (১ম ও ২য় পত্র) |
দাখিলের বিষয় কোড বোর্ডের নতুন তালিকার — ২০২৭ সালের দাখিল পরীক্ষা থেকে যেগুলো চলবে (৩১ আগস্ট ২০২৬-এর প্রকাশিত তালিকা অনুযায়ী)। আলিমের প্রকাশিত রুটিনগুলোতে কোড মেলে না, তাই আলিমের কোড মাদ্রাসা নিজে বসায়।
ষষ্ঠ থেকে অষ্টম আর ইবতেদায়ির শ্রেণিগুলোও একই সাথে তৈরি হয়।
রেজাল্ট বোর্ডের নিয়মে
জিপিএ-৫ গ্রেড
প্রতিটি বিষয়ের গ্রেড বোর্ডের স্কেলে; কোনো আবশ্যিক বিষয়ে F হলে ফেল।
দুই পত্র মিলে এক গ্রেড
আরবি, বাংলা, ইংরেজি আর আলিমের দুই পত্রের বিষয় মিলিয়ে এক গ্রেড।
৪র্থ বিষয়
২-এর বেশি পয়েন্ট জিপিএ-তে যোগ হয়; ৪র্থ বিষয়ে ফেল করলে কেউ ফেল করে না।
মেধাস্থান আর মার্কশিট
শাখা, শ্রেণি বা বিভাগে মেধাস্থান; মাদ্রাসার নাম, লোগো আর স্বাক্ষরসহ মার্কশিট, পুরো শাখা একসাথে।
এডমিট কার্ডে নিজের বিষয়
প্রত্যেকের এডমিট কার্ডে তার নিজের বিষয়, কোডসহ।
প্রশংসাপত্র আর টিসি
দাখিল বা আলিমের পর প্রশংসাপত্র আর ছাড়পত্র — তথ্য আগেই বসানো।
প্রশ্নোত্তর
মুজাব্বিদ বা হিফজুল কুরআন বিভাগ আছে?
তৈরি তালিকায় নেই। যে মাদ্রাসায় আছে, সে বিষয়গুলো নিজের নামে আর কোডে যোগ করে নেয়; রেজাল্ট একইভাবে হয়।
আলিমের বিষয় কোড নেই কেন?
বোর্ডের প্রকাশিত আলিম রুটিনগুলোতে কোড এক রকম নয়। ভুল কোড ছাপার চেয়ে খালি রাখা ভালো — আপনার রেজিস্ট্রেশন কার্ড দেখে একবার বসিয়ে দিন।
ইবতেদায়ি থেকে আলিম — পুরো মাদ্রাসা এক অ্যাকাউন্টে?
হ্যাঁ। মাদ্রাসা ধরনে ইবতেদায়ি, দাখিল আর আলিম সব শ্রেণি এক অ্যাকাউন্টে, এক দামে।
খরচ কত?
২০০ জন বা তার কম শিক্ষার্থী হলে মাসে ৳৫০০; ৫০০ জন শিক্ষার্থী পর্যন্ত মাসে ৳১,০০০; এর বেশি হলে প্রতি শিক্ষার্থী মাসে ৳১ করে বেশি, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে — রেজিস্ট্রেশনের মাসে ১০ দিনের বেশি বাকি থাকলে পুরো মাসের, না হলে শুধু ৳৫০০।
আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন
কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।