মূল অংশে যান
English

কোচিং সেন্টার ম্যানেজমেন্ট সফটওয়্যার — ব্যাচ, বেতন আর মডেল টেস্ট — এক জায়গায়

কোন ব্যাচে কে আছে, কে এ মাসের বেতন দেয়নি, মডেল টেস্টে কে কত পেল — খাতা আর Excel ঘাঁটতে হবে না। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ব্যাচ, মডেল টেস্ট আর নম্বরের ছক তৈরি থাকে; সাথে অভিভাবকের ফোনে এসএমএস।

ব্যাচ সাজান নিজের মতো

প্রতিটি শ্রেণির ভেতরে ব্যাচগুলো হলো শাখা — সকাল, বিকাল, শুক্রবার বা যে নামে খুশি। বছর শেষে সবাইকে একসাথে পরের শ্রেণিতে তুলুন।

  • শ্রেণির নামও আপনার — ‘এসএসসি প্রস্তুতি’, ‘মেডিকেল ভর্তি’ বা ‘স্পোকেন ইংলিশ’
  • ভর্তির সময়েই আইডি, রোল আর রসিদ; পুরনো তালিকা Excel থেকে একবারে
  • একাধিক শাখা থাকলে কোন ব্যাচ কোন ক্যাম্পাসে, ঠিক করে দিন
  • কোন শিক্ষক কোন ব্যাচে কোন বিষয় পড়ান, আর দিন ধরে রুটিন

মাস শেষে বেতনের হিসাব নিজে থেকেই

  • মাসিক বিল

    প্রতি মাসে প্রত্যেকের বেতনের বিল নিজে থেকে তৈরি হয়; ভর্তি ফি বা নোটের দাম নিজের দেওয়া নামে।

  • কে বাকি রাখল

    মাস ধরে বকেয়ার তালিকা; ঠিক করা দিনে বকেয়ার এসএমএস নিজে থেকে অভিভাবকের ফোনে যায়।

  • রসিদ সাথে সাথে

    আংশিক বা অগ্রিম জমা, ডিসকাউন্ট আর লেট ফি — প্রতিটি জমায় রসিদ।

  • শিক্ষকের সম্মানী

    শিক্ষকদের স্যালারি আর খরচের ভাউচার; আয়-ব্যয় দিন, মাস বা বছর ধরে চার্টে।

মডেল টেস্ট আর মেধাতালিকা

শুরুতেই তৈরি থাকে মডেল টেস্ট ১, মডেল টেস্ট ২, চূড়ান্ত মডেল টেস্ট; সাপ্তাহিক বা মাসিক পরীক্ষা যত খুশি নিজের নামে যোগ করুন। নম্বরের ছক: লিখিত ১০০, সৃজনশীল ৭০ + বহুনির্বাচনী ৩০, বহুনির্বাচনী ৫০।

  • শিক্ষক মোবাইলেই নম্বর দেন, গ্রেড সাথে সাথে
  • মেধাস্থান ব্যাচে বা পুরো শ্রেণিতে — আগে পাস করা শিক্ষার্থী, তারপর মোট নম্বর
  • ফলাফল এক ক্লিকে অভিভাবকের ফোনে — নাম, রোল, জিপিএ আর মেধাস্থানসহ
  • প্রত্যেকের মার্কশিট প্রিন্ট বা PDF

রেজাল্ট ও মার্কশিট সফটওয়্যার

প্রশ্নোত্তর

ভর্তি কোচিং বা স্পোকেন ইংলিশের মতো কোর্সে চলবে?

চলবে। শ্রেণির নাম নিজের মতো দিন — যেমন ‘মেডিকেল ভর্তি’ — আর তার ভেতরে ব্যাচ। বিষয়, পরীক্ষা আর নম্বরের ছকও আপনার।

বকেয়ার এসএমএস কি নিজে থেকে যায়?

যায়। সেটিং-এ ঠিক করে দিন কোন কোন তারিখে; সেদিন শুধু যাদের বকেয়া আছে, তাদের অভিভাবকের ফোনে নাম আর বকেয়ার অঙ্কসহ এসএমএস যায়। প্রতিটি এসএমএসের দাম ব্যালান্স থেকে কাটে।

পরীক্ষা শুধু MCQ হলে?

শুধু বহুনির্বাচনী ৫০-এর ছক তৈরি থাকে; অন্য পূর্ণমান লাগলে নিজের ছক বানান — যেমন ১০০ নম্বরের MCQ বা ২৫ নম্বরের ক্লাস টেস্ট।

খরচ কত?

দাম শিক্ষার্থীর সংখ্যার ওপর নয়: প্রতিষ্ঠানপ্রতি মাসে ৳১,০০০, সব সেবা এই দামে; শুরুতে একবার রেজিস্ট্রেশন ফি ৳২,০০০। এসএমএস যতগুলো পাঠান, প্রতিটি ৳০.৪২। প্রথম বিল আসে রেজিস্ট্রেশনের ১০ দিন পরে, প্রথম মাসের শুধু বাকি দিনগুলোর।

আজই আপনার প্রতিষ্ঠান চালু করুন

কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন, আজই কাজ শুরু। আগে দেখে নিতে চাইলে বা কিছু জানার থাকলে কল করুন বা লিখুন — আমরা দেখিয়ে দেব।